চাঁদপুরের শাহরাস্তিতে ৫ আদর্শ দম্পতিকে সম্মাননা প্রদান ও অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ব্র্যাক শাহরাস্তির স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় মার্কেটিং ইনোভেশন হেল্থ ‘নতুন দিন’ এর উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানিক লাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইদুস সাকালানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ব্র্যাক সংস্থার জেলা প্রতিনিধি মোঃ ফারুক আহম্মেদ, সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ আবুল বাশার, শাহরাস্তি উপজেলা ব্র্যাকের স্বাস্থ্য ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, প্রোগ্রাম অর্গানাইজার মাহফুজুর রহমান সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বৃন্দ। সভায় বিভিন্ন বক্তা পরিবার পরিকল্পনা বিষয়ে সরকারের প্রণীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার, ছোট পরিবারের সুফল ও বড় পরিবারের নানা সমস্যা বিষয়ে তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে উপজেলার ৫ আদর্শ দম্পতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠান অতিথিবৃন্দ।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তিতে ৫ আদর্শ দম্পতিকে সম্মাননা প্রদান
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

