প্রেস রিলিজ
আজ সকালে চাঁদপুর জেলা জজশীপের সম্মেলন কক্ষে চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আতোয়ার রহমান এর সভাপতিত্বে উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার বেগম শামসুন্নাহার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব রিপন কুমার রায় ও উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব নূরুল হক, এম.ও.সি.এস জনাব ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মাসরুর সালেকীন, জনাব রাজীব কুমার বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান উর্মি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, গভর্ণমেন্ট প্রসিকিউটর এডভোকেট রুহুল আমিন সরকার, পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আমান উল্যাহ, স্পেশাল পি.পি এডভোকেট মোঃ হাবিবুল ইসলাম তালুকদার চাঁদপুর, কোর্ট পুলিশ পরিদর্শক জনাব মোঃ ইসমাইল মিঞা সহ পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

