
রফিকুল ইসলাম বাবু, । বাংলাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি আইনশৃংখলা বাহীনির নিয়ন্ত্রণে। দুই চারটি ঘটনা ঘটলেই যে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হবে এটার সাথে আমি এক মত নয়। তবে সম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি।তিনি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর কমিউনিটি পুলিশিং এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিদেশী হত্যার ঘটনাগুলো দক্ষ তদন্ত কর্মকর্তা দ্বারা ঘটনা গুলো তদন্ত করা হচ্ছে। দক্ষ তদারককারী নিয়োগ করা হয়েছে। আশা করি তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদঘাটন করতে পারবো। যদি সহস্য উদঘাটন হয় তখন-ই আমরা জাতির কাছে তুলে ধরবো এর পেছনে কী ছিল। আমাদের প্রতি আস্থা থাকতে হবে, পুলিশকে সময় দিতে হবে। অপরাধীরা অপরাধ করেতো আর পুলিশের সামনে দাঁড়িয়ে থাকে না। তারা অবশ্যই পালিয়ে থাকে। দেশের আইএস এর উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে আমি এখন কথা বলবো না। মামলার তদন্ত শেষে এ ব্যাপারে কথা বলবো। সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আর বিদেশিদের ব্যপারে আমরা তদন্ত করছি কারা এর সাথে সম্পৃক্ত রয়েছে। এ ষড়যন্ত্রের সাথে করা জড়িত ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। আর বিদেশিদের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী তৎপর রয়েছে। বাংলাদেশ পুলিশের চট্টগ্রামের ডিআইজি সফিকুল ইসলাম, ডিআইজি(অপরাশেন) চৌধুরী আবদুল্ল্যাহ আল মামুন, চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
সোমবার , ২৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
