স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে সি এইচ সি পিদের চাকুরী রাজস্বকরন ও কমিউনিটি কিøনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট আইন ২০১৫ এর ২২ (খ) বাতিলের দাবীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন জেলা শাখার অবস্থান কর্মসূচি অনুষ্টিত হয়েছে। বেলা ২ টায় চাঁদপুর সদর উপজেলার সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্টিত হয়। এসময় অবস্থান কর্মসূচির উদ্ভোদন করেন সদর উপজেলার সি এইচ সি পির সভাপতি মোঃ রিয়াদ খান।
অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপÍ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন,স্বাস্থ্যসেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দেওয়া বর্তমান সরকারের অঙ্গিকার। আর স্বাস্থ্যসেবা পাওয়া এ দেশের মানুষের সাংবিধানিক অধিকার,এ অধিকার নিশ্চিত করতে হবে।এতদিন দায়িত্ব্যটি কেউ নেয় নি। বর্তমান সরকার তা নিয়েছে। সি এইচ সি পিদের চাকুরী রাজস্বকরন করতে হবে।সম্পুর্ন রাজস্বখাত থেকে সি এইচ সি পিদের পরিচালনা করতে হবে। সভায় সদর উপজেলা সি এইচ সি পির সাধারন সম্পাদক মোঃ সালেহ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সদস্য মোঃ আলমগীর হোসেন,এমরান হোসেন,ওমর হোসেন,ফিরোজ মিয়াজী,শিহাব উদ্দিন,আকলিমা বেগম,আমেনা বেগম,জয়া বেগম,তাহমিনা বেগম,ফাহিমা বেগম প্রমুখ।

