চাঁদপুর শহরের সেন্ট্রাল হাসপালে মোবাইল চুরির দায়ে এক যুবককে নির্মমভাবে নির্যাতন করার অপরাধে ৩ জনকে আটক করে ঘটনারস্থলে ১জনকে ছেড়ে দিয়েছে। মডেল থানার অফিসার্চ ইনচার্জ মামুন ও এসআই জাকির সঙ্গিয় ফোর্স নিয়ে সেন্ট্রাল হাসপাতাল গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করার পর বুধবার আটককৃত গিতারানি(৩৫) ও ফজলে রাব্বি(২৮)কে আদালতে প্রেরন করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরন করে। উল্লেখ্য, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর শহরের সেন্ট্রাল হাসপালের ৪০৮ নং কেবিনের মতলব দক্ষিণ নুলুয়া থেকে আসা শান্তা বেগম নামের এক রুগীর মোবইল ফোন চুরি সময় শহরের জামতলা এলকার নাছির নামের এক যুুবককে হাতেনাতে আটক করে । লগু পাপে গুরুদন্ডের মতোই ওই যুবককে প্রায় ১ঘন্টা আটকে রেখে অমানবিক নির্যাতন করে মাথা ন্যাড়া, গালায় জুতার মালা, এবং কমরের বেল্ট দিয়ে পিটানো হয়েছে। চোর আটকের খবর শুনে হাসপাতালের কর্মরত রাসেদ, জাহিদ ও পাশ্ববর্তী একটি ফার্মেসীর কর্মচারি রাব্বিসহ অন্যান্য স্টাফরা ছুটে আসে। পরে আটক নাছিরকে একটি কক্ষে আটক রেখে বেদম মারধর করা হয়। এখানেই ঘটনার শেষ নয়। হাসপাতালের ওই স্টাফরা মোবাইল চোর নাছিরকে টেনে হেঁচড়ে হাসপাতালে সিঁড়ি দিয়ে ৪র্থ তলার ছাদে উঠায়। সেখানে চোর নাছিরের জুতা দিয়ে তাকেই একে একে সকল স্টাফরা বেদম পেটায়। একপর্যায়ে মাথা ন্যড়া করে আটক চোরের কমরের বেল্ট খুলে জুতার মালা পরিয়ে ছাদ থেকে কুকুরের মতো মারতে মারতে নিচে নামিয়ে আনে। মর্মান্তিক এই দৃশ্য দেখে উপস্থিত বেশ ক’জন প্রত্যক্ষদর্শী ওই স্টাফদের চোরকে আর না মারার জন্য অনুরোধ করলেও কারো কথাই স্টাফরা পাত্তা দেয়নি। এতে ওই প্রত্যক্ষদর্শীরা বলেন, চোরকে পুলিশে না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে মারধর করাটা কোনো সভ্য সমাজের কাজ নয়।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

