শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরের প্রেসক্লাবের উদ্যোগে ৪ দিনব্যাপী কর্মশালায় অংশ নিতে আসা ১ম দিনের প্রশিক্ষণ কোর্সে চাঁদপুরের সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সিটিউপির বিষয়ে যত বেশি ধারণা সাংবাদিকদের জানা থাকবে, তাদের আইনের বিধিগুলো সম্পর্কে তত বেশি ভাল ধারণা হবে। এতে তাদের রিপোর্ট করার ক্ষেত্রে অনেক কাজে আসবে। সরকারের কোন একটি বিভাগ থেকে দুর্নীতি দুর করতে সাংবাদিকরা ভূমিকা রাখে। সাংবাদিকতার পেশাও একটি সততার পেশা। তাই সাংবাদিকদের প্রথমেই নিজেকে সৎ হতে হবে, যেহেতু সাংবাদিক অন্যের দুর্নীতির তথ্য প্রকাশ করে কিংবা আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেহেতু সৎ হওয়ার কোনো বিকল্প নেই।
পাবলিক প্রকিউরমেন্ট আইনের ওপর সাংবাদিকদের জন্য ২০ টি প্রশিক্ষণ কোর্স হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের সাংবাদিকগণ এ সুযোগ পাওয়ায় চাঁদপুরের সাংবাদিকেরা ভাগ্যবান। কারণ ঢাকার সাংবাদিকসহ এই ২০টি ট্রেনিং কোর্স পর্যায়ক্রমে সুযোগ পাচ্ছে কয়েকটি জেলার সাংবাদিকেরা। আমরা যারা সাংবাদিকতা করি, তারা দুর্নীতি নিয়ে রিপোর্ট করি, কিন্তু কোন জায়গায় কোন কারণে দুর্নীতি হয়েছে তা অনেক সময় তুলে ধরতে ভুল করি এজন্য অনেক সময় আমাদের রিপোর্টটি কাজে আসে না। এজন্যই আজকে আমাদের এ কর্মশালা।

