অভিজিত রায় ॥
জে এসি পরীক্ষা উপলক্ষে লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দোয়া অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার। তিনি বক্তব্যে বলেন, আমাদের দেশ আজ অনেক ক্ষেত্রে সফল ভাবে এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যওয়ার পিছনে দেশের মেয়েদের সমান অবদান রয়েছে। দেশে অনেক ক্ষেত্রেই নারীরা আজ নেতৃত্ব দিচ্ছে। বর্তমানের এ অবস্থান তোমাদের ভবিষ্যতের জন্য আরো ভাল কিছু নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা ভাল ভাবে লেখাপড়া করবে কারন লেখাপড়ার কোন বিকল্প নেই। কোন ভাবেই হেলায় সময় নষ্ট করবে না। কারন আর ২ বছর পড়েই তোমরা এসএসসি পরীক্ষা দিবে। তাই প্রস্তুতিটা এখন থেকেই নিতে হবে। তোমাদেরকে বাল্য বিবাহ, ইভটিজিং থেকে প্রতিকার এসব বিষয়ে সচেতন হতে হবে। লেখপড়া শিখে নিজের পায়ে দাড়ানো ছাড়া কোন অবস্থাতেই কারো প্ররোচনায় অল্প বষয়ে বিয়ের ব্যাপারে ভাববে না। বাল্য বিবাহ মানেই মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু সায়েমের পরিচালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুল ইসলাম স্বপন, জাহিদুল ইসলাম ভূঁইয়া, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি দাস, সিনিয়র শিক্ষক জেসমিন খানম ও দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা সবিতা রানী পাল, দিপ্তী রানী পাল, সহকারী মোঃ মজিবুর রহমান, সৈয়দা আনিছুর নাহার বেগম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক এ কে এম ইসমাইল। পরীক্ষার্থীদর মধ্যে বক্তব্য রাখেন প্রিয়ঙ্কা রানী দে ও মাসতুরা আক্তার ত্রিশা উল্লেখ্যএবছর লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮৫ জন ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

