শাহরাস্তিতে সূচীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল কাইয়ুম রিপন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেনের যৌথ স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মোঃ আজগর হোসেন মিয়াজীকে আহবায়ক, মোঃ কামাল হোসেনকে যুগ্ম আহবায়ক ও মোঃ সুজনকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৩ মাসের মধ্যে সকল শিক্ষাবর্ষ কমিটি শেষ করে দ্রুত সম্মেলন করার তাগিদ দেওয়া হয় এবং দল ঘোষিত সকল সাংগঠনিক কাজে রাজপথে থাকার নির্দেশ দেওয়া হয়।
সম্মানীত যুগ্ম আহবায়কবৃন্দ মোঃ মহিন উদ্দিন, মোঃ নূরুন্নবী, মোঃ শাহাদাত হোসেন, মোঃ কাউসার হামিদ, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ জাহাঙ্গীর আলম শাওন, গাজী রাবিব, আল মাহী সানি, মোঃ ইকবাল হোসেন শরীফ, মোঃ রাকিব, মোঃ সোহরাব, আব্দুর রহিম, রাজিব ঢালী, তারেক হোসেন, কাউছার হোসেন।

