শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় বেরনাইয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন রনির সভাপতিত্বে ও মোঃ আমির হোসেন আলমগীর মিয়াজীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান মেম্বার, মোঃ ফজলুল হক, মোঃ আব্দুল বারেক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ মোশারফ হোসেন (বিশাল), ছাত্রলীগ নেতা মোঃ রাশেদুল হাসান, রিয়াজ, মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় ৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত যুবলীগ নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে মোঃ মাহবুবুল আলম রুবেল বিএসসিকে সভাপতি ও মোঃ আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন জনি বলেন, জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান কালু ভূইয়া, যুগ্ম আহবায়ক বৃন্দ ও উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক মোঃ তোফায়েল আহমেদ ইরানের নেতৃত্বে আওয়ামী যুবলীগের একটি সু-সংগঠিত সংগঠন হিসেবে উপহার দিব এবং স্থানীয় সংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

