শাহরাস্তি উপজেলা বিএনপির সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলপ্তি ঘোষণা করা হয়েছে। বিকেলে শাহরাস্তি উপজেরা বিএনপির আহবায়ক কমিটির সাধারণ সভায় এ ঘোষণা করা হয়। সাধারণ সভায় নেতৃবৃন্দ বলেন সকল মতবেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সু-সংগঠিত করতে হবে। বিএনপিকে তৃণমূলে জোরদার করতে হলে সকল বিভক্তি ভুলে সকলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সহযোগিতা করতে হবে। কোন গ্রুপিং তৈরী করে বিএনপিকে সু-সংগঠিত ও শক্তিশালী করা যাবে না। সভায় সভাপতির বক্তব্যে আহবায়ক আক্তার হোসেন পাটওয়ারী বলেন চাঁদপুর জেলার বিএনপির ১৫ টি ইউনিট কমিটি গঠন করা হয়েছে। নেতৃত্ব নিময়তান্ত্রিকভাবে আসে। কোন পকেট কমিটি ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। আমাদের দায়িত্ব ইউনিয়ন পর্যায় থেকে তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিএনপিকে সু-সংগঠিত করা। তিনি বলেন, একটি পক্ষ শুধু বিরোধিতার স্বার্থে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করছে, যাহা সম্পূর্ণ অবৈধ। আজথেকে শাহরাস্তি উপজেলার সকল ইউনিয়ন ও ইউনিয়ন অন্তর্ভূক্ত সকল ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। তিনি আরও বলেন আগামী ১৫ ডিসেম্বর চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনের কথা রয়েছে। সেলক্ষ্যে সকল ইউনিয়নের বিএনপি ও ওয়ার্ড বিএনপির কমিটি স্বল্প সময়ের মধ্যে পুনঃগঠন করে শাহরাস্তি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপির আহবায়ক আক্তার হোসেন পাটওয়ারী সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য শাহজাহান মজুমদার সাজুর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন মুন্সী, শাহাদাত হোসেন মাষ্টার, মোঃ আলী হোসেন, উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের, হায়দার আলী, আব্দুর রহমান, বিল্লাল হোসেন মাষ্টার, আনিসুল হক পাটওয়ারী অনুজ, খোরশেদ আলম, আমান উল্লা আমান, জিয়াউদ্দিন টিপু, মিজানুর রহমান, এনামুল গনি, উপজেলা যুবদল সভাপতি সাইফুল করিম মিনার প্রমুখ।
সভা শেষে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ও চিতোষী পূর্ব ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহমান ও মাসুদুল হাসান মানিককে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া চিতোষী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী হোসেন ও মোঃ খোরশেদ আলমকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

