মাদক মামলার ঘটনায় সময়ের কু-খ্যাত ও সমালোচিত নাম গোল্ড জসিমকে দু’দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে। গত ১৪ নভেম্বর শণিবার থেকে হাজীগঞ্জ থানায় এ রিমান্ড কার্যকর করার কথা রয়েছে। জানা যায়, গত ১১ নভেম্বর বুধবার বিকেলে হাজীগঞ্জ বাজার এলাকা থেকে কোহিনুল আক্তার নামে এক নারীকে ১৮ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশ আটক করে। রাতে স্বামী পরিচয়ে কোহিনুরকে থানা থেকে ছাড়িয়ে আনতে যায় গোল্ড জসিম উদ্দিন। ছাড়িয়ে নেয়ার বিষয়টি তার নিয়ন্ত্রনের বাহিরে থাকায় স্থানীয় সাংবাদিকদের স্বরণাপন্ন হয়। এ সময় আটককৃত নারীর বিরুদ্ধে উ™£ান্ত তথ্য দিয়ে নানা সন্দেহের সৃষ্টি করে জসিম উদ্দিন। এমন পরিস্থিতি থানা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তারা জসিম উদ্দিনকে আটক করে। আাটকের পরই বেরিয়ে আসল ঘটনার রহস্য। কোহিনুরের বক্তব্যের আলোকে সাজানো ঘটনার মূল খতিব জসিম উদ্দিন ওরফে গোল্ড জসিম।
থানা সূত্রে জানা যায়, আসল ঘটনা উম্মোচিত হলে জসিম উদ্দিনকে মূল আসামি এবং কোহিনুর আক্তারকে প্রধান স্বাক্ষী করে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর ৩(ক)/২৫ ধারা মোতাবেক একটি মামলা রুজু করা হয়। যার নং- ১৫/১৫ তাং- ১২/১১/২০১৫ ইং। এ ব্যাপারে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত কর্র্তৃক দু’দিনের রিমান্ড মঞ্জুর পূর্বক হাজীগঞ্জ থানায় পাঠানো হয়।
জানা যায়, গোল্ডহিল খ্যাত জসিম উদ্দিন (৩৩) শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের পশ্চিম পাড়া মসজিদ বাড়ির মৃত আব্দুল জব্বারের পুত্র।
প্রসঙ্গত, উপজেলার দোয়াভাঙ্গা নামক স্থানে “গোল্ডহিল” আবাসিক হোটেল ব্যবসার নামে অসামাজিক কার্যকলাপের অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক গত ৩ অক্টোবর শণিবার এক বছরের সাজাপ্রাপ্ত হয় কু-খ্যাত জসিম উদ্দিন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

