হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৭জন, সাধারণ কাউন্সিলর পদে ৫১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪জন। এই ৭২জনের মধ্যে গতকালই জমা দিয়েছেন ৭০জন। আর সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২জন জমা দিয়েছেন আগের দিন বুধবার। এর আগে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৭৪জন। মনোনয়নপত্র জমা দেননি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন ও শহর আওয়ামী লীগের সদস্য আহসান হাবীব অরুণ। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহবুব-উল-আলম লিপন নির্ধারণ হওয়ায় অপর দু’জন মনোনয়নপত্র জমা দেননি।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি মাহবুব-উল-আলম লিপন, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব আঃ মান্নান খান, বিএনপি নেতা হেলাল উদ্দিন মজুমদার (স্বতন্ত্র), বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত শাহজাহান মিয়াজী, ওমর ফারুক (স্বতন্ত্র), বিএনপি নেতা এ.কে.এম সাহাবুদ্দিন শাহীন (স্বতন্ত্র) ও জাতীয় পার্টি মনোনীত এম এ সেলিম মাহমুদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পৌরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন। এরা হলেন হোসেন মোহাম্মদ জামান, শাহ পরান মজুমদার, আনোয়ার হোসেন, মোহাম্মদ হাবিবুর রহমান, আমীর হোসেন, আবু তাজের ভঁূইয়া ও কাজী মামুনুর রশিদ। ২নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন বর্তমান কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, নান্নু মিয়া, সাখাওয়াত হোসেন ও আক্তার হোসেন। ৩নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫জন বর্তমান কাউন্সিলর মোহসিন ফারুক, রায়হানুর রহমান, মোঃ জসিম উদ্দিন, মুহাম্মদ হুমায়ুন কবির ও খাজা খায়রুল বাসার জুয়েল। ৪নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন বর্তমান কাউন্সিলর হেদায়েত উল্যাহ, তাজুল ইসলাম ও জাহিদুল ইসলাম আজহার। ৫নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন আবুল মোতালেব মজুমদার ও রিটন চন্দ্র সাহা। ৬নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন বর্তমান কাউন্সিলর আবু বকর সিদ্দিক, মোঃ শাহ আলম, মাহবুবুর রহমান ও জাকির হোসেন মোহন। ৭নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন আবুল খায়ের মৃধা ও এমরান হোসেন মুন্সী। ৮নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩জন বর্তমান কাউন্সিলর আবুল কাসেম, মুরাদ হোসেন মিরন ও হানিফ। ৯নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন বর্তমান কাউন্সিলর শাহাদাত হোসেন বাবুল, সালেহ আহমেদ, আইয়ুব আলী, হেলু মিয়া, মোঃ খোরশেদ আলম, মোস্তফা কামাল ও আজাদ হোসেন। ১০নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬জন বর্তমান কাউন্সিলর আবদুল অদুদ, মানিক মিয়া, মোঃ বিল্লাল হোসেন, খোরশেদ আলম ভুট্টু, ছৈয়দ আলী আজ্জম ও শাহাদাত। ১১নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন বর্তমান কাউন্সিলর আলী আকবর, মোঃ শুকু মিয়া, মুন্সী মোহাম্মদ মনির ও মঞ্জুর হোসেন।
১২নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন বর্তমান কাউন্সিলর নুরুল ইসলাম বেপারী, মোঃ সেলিম, শাহ আলম ও মফিজুর রহমান।
আর সংরিক্ষত ১নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩জন শাহান আরা বেগম, কাজলী রাণী সরদার ও সুরাইয়া। ২নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩জন জেসমিন আক্তার, আমেনা বেগম ও সাহিদা বেগম। ৩নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন রোকেয়া বেগম, সাবিনা ইয়াসমিন, জেসমিন আক্তার ও জোহরা বেগম। ৪নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন জাহানারা বেগম, রেজিয়া বেগম, বিবি হাওয়া ও তাসলিমা বেগম।
শিরোনাম:
সোমবার , ২৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
