প্রতিনিধি
ফরিদগঞ্জের নানার বাড়ি থেকে ঢাকার বাসায় যাওয়ার পথে রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন তপু (২৭) অপহৃত হওয়ার অভিযোগ করেছে তার পরিবার। তপুর মা ছালেহা বেগম গতকাল শনিবার ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তপুর গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকায়। সে মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিল।
পারিবারিক সূত্র জানায় খাজুরিয়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের পুত্র মোয়াজ্জেম হোসেন তপু গত ২৬ জানুয়ারি তার নানার বাড়ি উপজেলার কাছিয়াড়া গ্রামের পাঠান বাড়ি থেকে ঢাকার রামপুরা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু গত ৬ দিনেও তপু আর বাসার ফেরেনি। তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর এক পর্যায়ে তপুর পরিবারের লোকজন নিশ্চিত হয়, তপুকে কে বা কারা অপহরণ করে নিয়ে গেছে। এ নিয়ে তপুর মা ছালেহা বেগম জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি চক্র তার ছেলে তপুকে অপহরণ করে নিয়ে যেতে পারে। ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে সে দলীয়ভাবে সফল সংগঠক হিসেবে পরিচিতি পেলেও তার বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ নেই।
তবে তপুর মামা ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও বন বিষয়ক সম্পাদক কামাল পাঠান জানায়, তার ভাগিনা তপু তার বাড়ি থেকে লঞ্চযোগে ঢাকায় পেঁৗছে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার তার এক বন্ধু ছাত্রলীগের স্থানীয় নেতা অর্নবের বাসায় যায়। সেই বাসা থেকে ওইদিন রাত ১১টায় অপরিচিত লোকজন তপুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর হদিস মেলেনি
