অভিজিত রায় ॥
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ মোতালেবের পিতা ও হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্য হাজী আব্দুল লতিফ শেখ (৬৫) সোমবার রাত আনুমানিক সোয়া ১২টার সময় জে.এম সেনগুপ্ত রোডস্থ নিজবাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, জামাতা সহ আরো অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। মঙ্গলবার সকাল ১১টায় মরহুমের প্রথম নামাজের জানাযা চাঁদপুর শহরের বেগম মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া, জেলার ন্যাপ সভাপতি আবুল কালাম পাটওয়ারী, মরহুমের ছোট পুত্র ছাত্রলীগ সভাপতি শেখ আঃ মোতালেব মরহুমের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন। প্রথম নামাজের জানাযায় ইমামতি করেন বেগম জামে মসজিদের পেশ ইমাম মাও. মুফতি মাহবুবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, এড. জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম ভূইয়া, এড. জসিম উদ্দিন পাটওয়ারী, মুজিবুর রহমান ভূইয়া, বেলায়েত হোসেন বিল্লাল, মৎস্য বনিক সমিতির সেক্রেটারী ইদ্রিস গাজী, কাউন্সিলর শাহ আলম বেপারী, মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, হাবিব দর্জি, মাইনুল ইসলাম পাটওয়ারী, ডিএম শাহজাহান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তি, প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সুভাস দাস, বর্তমান সভাপতি হাবু ছৈয়াল, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, মুকবুল মিজি, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ বেপারী, হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার হোসেন গাজী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ললি গাজী, সদর থানা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। দুপুর ২টায় মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ হরিনা ফেরীঘাট এলাকায় অনুষ্ঠিত হয়। ওই জানাযায় ইমামতি করেন হানারচর চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাও. আঃ রহিম। পরে মরহুম আলহাজ্ব আঃ লতিফ শেখকে মদনা গ্রামের মুক্তার মাওলানার বাড়ির কবরস্থানে তার পিতা মাতার পাশেই দাফন সম্পন্ন করা হয়।
