
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে ঝাটকা নিধনের অপরাধে ১৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। আটককৃতদের মধ্যে ২ জনকে ১ বছরের সাজা ও বাকিদের অর্থদন্ড প্রদান করেছে ভ্রা¤মান আদালত। গত বুধবার রাত ১০ টা থেকে ১২ পর্যন্ত নির্বাহী ম্যাজেষ্টেট রাশেদ কামাল নৌ পুলিশকে সাথে নিয়ে মেঘনা নদীর লগ্নীমারা চর থেকে পদ্মা নদী পর্যন্ত অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল সহ জেলেদের আটক করে। আটককৃতদের মধ্যে রুবেল বেপারী (২০) ও আবু তাহের (৪৫) কে ১ বছরের সাজা প্রদান করে। আবুল হোসেন (২২), হাসান খান (১৮), আমির খান (৩৭), খলিল গাজি (২৫), রুবেল হোসেন (১৮), শাহিন আলম (১৮), আজিজ মিয়া (২০), শরীফ (১৮), নাছির আহমেদ (২৭), সিরাজুল (৪০) ও ইয়াছিন (১৮) কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছারা তাজুল ইসলাম (২২), জামাল হোসেন (২৩) ও কামাল হোসেন (২২) কে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এদিকে একই অপরাধে ভিন্ন জেল জরিমানা হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চাঁদপুর মেঘনা নদীতে শত শত জেলে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ব্যবহার করে ঝাটকা ইলিশ নিধন করছে। এ সকল অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হলেই ঝাটকা নিধন করা বন্ধ হবে বলে সচেতন মহলের অভিমত।
