প্রতিনিধি ঃ
‘মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা’ এ শ্লোগানে শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনে র্যালী ও আলোচনা সভা ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে নিজমেহার মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহেলা বেগমের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মনির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রব, সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত, শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন, উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রানী চক্রবর্ত্তী, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উল্য¬াহ্ প্রমুখ।
