
শাহরাস্তি প্রতিনিধি ঃ
শাহরাস্তি মাদক ব্যবসার টাকা না পেয়ে নিজ বসত ঘরে ভাংচুর চালিয়েছে উপজেলার দহশ্রী গ্রামের মজুমদার বাড়ির আবুল কালাম কালুর পুত্র মোবারক হোসেন (৩৭)। ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায়। ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সন্ধ্যায় মোবারক তার নিজ ব্যবসার প্রয়োজনে ১লক্ষ ৬২ হাজার টাকা দরকার মর্মে তার পিতা আাবুল কালাম কালু ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রুঢ় আচরণ করে। এক পর্যায়ে বসত ঘরের ভিতর মূল্যবান আসবাবপত্র, দরজা-জানালা, ঘরের সামনে ও পাটাতন ভাংচুর করে। এ ব্যাপারে তার পিতা আবুল কালাম কালু জানান, আমার পুত্র মোবারক বখাটে, মাদকসেবী ও ব্যবসায়ী। বিভিন্ন সময় আমি তাকে ব্যবসার জন্য ৮লক্ষ টাকা পুঁজি দিয়েছি। মাদক ব্যবসা ও সেবনের কারণে বারবার আমাকে টাকার জন্য চাপ প্রয়োগ করে। ঘটনার দিন আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সে বসত-ঘরে এ তান্ডবলীলা চালায়। বর্তমানে আমি মাদকাসক্ত পুত্রের কারণে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। মোবারকের বোন রুমা (২০) জানায়, একলক্ষ ৬২ হাজার টাকা না পেয়ে আমার ভাই ঘরে ভাংচুর চালায়। এ ব্যাপারে অভিযুক্ত মোবারক হোসেনের মুঠোফোনে (০১৭২৭৭..৭০) যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।
