
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে মেঘনায় জাটকা নিধন বিরোধী অভিযানে ৬০ হাজার মিটার কারেন্ট জাল,বিপুল পরিমান জাটকাসহ ৫৭ জেলেকে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার ভোড় সাড়ে ৩টা পর্যন্ত মেঘনা নদীতে নির্বাহী ম্যাজেষ্টেট, সহকারী মৎস কর্মকর্তা ও নৌ পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ৬৩ জন জেলেকে আটক করে। আটককৃতদের নৌ ফাড়িতে আনার সময় এদের মধ্যে ৬ জন উপরে ওঠে দৌড়ে পালিয়ে যায়। জানা যায়, মেঘনা পদ্মা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দেদারছে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ নিধন করছে। এ সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজেষ্টেট রাসেদ মোঃ কামাল, সহকারী মৎস কর্মকর্তা ফিরোজ আলম ও নৌ পুলিশসহ সাড়ে ৮ ঘন্টা নদীতে অভিযান চালিয়ে জাল, মাছসহ জেলেদের আটক করে। এদের মধ্যে শরীয়তপুর তারাবুনিয়ার ১০ জন,রাজরাজেশ্বর ও লগ্মিমারা চরের ১৯ জন, আনন্দবাজারের ১৩ জন, কানুদীর ২ জন, মতলব উত্তরের বোর চরের ৩ জন সহ ৫৭ জেলেদের কাছ থেকে ২ হাজার টাকা করে ১ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত অবৈধ কারেন্ট জাল চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে দেয়। জব্দকৃত প্রায় ৪ মন জাটকা পুলিশকে স্থানীয় এতিমখানায় বিতরনের জন্য নির্বাহী ম্যাজেষ্টেট নির্দেশ প্রদান করে। নৌ পুলিশ জেলেদের রশি বেধে পার থেকে ফাড়িতে নিয়ে আসার পথে ব্লেট দিয়ে রশি কেটে ৬ জেলে দৌড়ে পালিয়ে যায়। এদিকে জব্দকৃত কিছুর মাছ সহকারী মৎস কর্মকর্তা ফিরোজ আলম তার নিকটতম ২ আত্বিয়কে খবর দিয়ে আনে বেছে বেছে বড় ইলিশ পাচার করে। এসময় উপস্থিত সাংবাদিকরা মাছসহ ২ জনের ছবি ক্যামেরা বন্দী করে।
