শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর জেলা সহকারী মৎস কর্মকর্তা ফিরোজ আলমের বিরুদ্ধে ইলিশ পাচার, জেলে ও আড়ৎদারদের সাথে মাশোয়ারা কন্ট্রাক্ট ও আটককৃত জেলেদের অর্থের বিনিময়ে ছাড়িয়ে দেওয়া সহ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার গভির রাতে মেঘনায় জাটকা নিধন অভিযানে জব্দকৃত মাছ মৎস কর্মকর্তা ফিরোজ আলমের নিকটতম আত্বিয় জাহাঙ্গীর ও পাবেলের মাধ্যমে পাচার করার সময় স্থানীয় জনতার হাতে ধরা পরে। এসময় ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা বস্তা বোঝাই মাছ সহ তাদের ছবি ক্যামেরা বন্ধী করলে তারা ফিরোজ আলমের আত্বিয় পরিচয় দিয়ে মুঠোফোনে তার সাথে কথা বলিয়ে দেয়। মাছ পাচারের ছবি ক্যামেরা বন্ধীর খবর শুনে মৎস কর্মকর্তা ফিরোজ আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মাছ লাগলে নিয়ে যান ছবি তুলেন কেন। এছারা ফিরোজ আলমের সহযোগী আল বোরাক লঞ্চের দুর্নীতির অভিযোগে চাকুরীচ্রুত কেরানী,ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাথে নিয়ে নদীতে অভিযান চালিয়ে ইলিশ পাচার ও জেলেদের টাকার বিনিময়ে ছাড়িয়ে দেওয়ার রমরমা বানিজ্য চালানোর অভিযোগ পাওয়া গেছে। রবিবার গভীর রাতে নির্বাহী ম্যাজেষ্টেট, মৎস কর্মকর্তা ফিরোজ আলম, নৌ পুলিশ ও মানবাধিকার কর্মী নামধারী মেঘনা নদীতে ২টি স্টীল বডি ট্রলার ও ১টি স্পীড বোর্ড নিয়ে অভিযান চালিয়ে জাটকা,জালসহ জেলে আটক করে। জেলেদের ট্রলার থেকে নামানোর সময় নির্বাহী ম্যাজেষ্টেট তীরে দাড়িয়ে থাকা অবস্থায় তার চোখকে ফাকি দিয়ে সহকারী মৎস কর্মকর্তা ফিরোজ আলম ও তার সহকারী বিপ্লব সরকার বড় ষ্টেশনের মালেকের স্পীড বোর্ড দিয়ে জব্দকৃত বড় ইলিশ ও নতুন কারেন্ট জাল পাচার করে দেয়ার গুরুতর অভিযোগ রয়েছে। এছারা নদীতে অভিযান চলাকালীন সময়ে নদীতে থেকে মোটা অংকের টাকার বিনিময়ে জেলেদের ছেরে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। নদীতে নির্বাহী ম্যাজেষ্টেট সহ জাটকা নিধন অভিযান নামার পূর্বে সহকারী মৎস কর্মকর্তা ফিরোজ আলম তার মাসিক মাশোয়ারার জেলে ও আড়ৎদারদের মুঠোফোনে খবর পাঠিয়ে সর্তক করে দেন। এছারা আরো নানা গুরুতর অভিযোগ তার বিরদ্ধে রয়েছে।
এ ব্যপারে অভিযুক্ত ফিরোজ আলমের সাথে আলাপ কালে তিনি বলেন, মাছ লাগলে মাছ নিন, ছবি তুলেন কেন। আমার আত্বিয়কে খাওয়ার জন্য মাছ দিয়েছি তাতে সমস্যা কথায়। পত্রিকায় নিউজ করলে কি হবে। এতে আমার কিছু যায় আসে না।
