শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর মাদ্রাসাঘাট লঞ্চ টার্মিনাল এলাকার মেঘনা নদীতে নঙ্গর করা জাহাজ থেকে লোক নৌকা দিয়ে পাড়াপাড়ের নামে তেল পাচার করছে একটি চক্র। পাচার করা তেল জাহাঙ্গির ও মুরকা জহির নামে দুই পাচারকারী প্রতিদিন রাতের আধারে শত শত লিটার তেল লঞ্চ টার্মিনাল এলাকার তেলের দোকানে এনে বিক্রী করতে দেখা যায়। গত রবিবার রাত দেড় টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকার নৌ ফাড়িতে সংবাদ সংগ্রহ করতে গেলে হাতেনাতে জাহাঙ্গির ও মুরকা জহির নামে দুই পাচারকারী তেল সহ ধরা পরে। এসময় পাচারকৃত তেলগুলো নৌ ফাড়ির সাথে এক তেলের দোকানে বিক্রি করতে দেখা যায়। দীর্ঘদিন যাবত এ চক্রটি মাদ্রাসাঘাট লঞ্চ টার্মিনাল এলাকার মেঘনা নদীতে নঙ্গর করা জাহাজ থেকে পারাপারের নামে এ চক্রটি তেল, চাল, গমসহ বিভিন্ন মালামাল রাতের আধারে পাচার করে। নৌ পুলিশকে ম্যানেজ করে এক অবৈধ চোরাচালান নৌ ফাড়ির নাকের ডগা দিয়ে চলছে বলে স্থানীয়রা অভিযোগ করে।
তারা জানান, নৌ পুলিশ ফাড়ির সামনে দিয়ে প্রতিদিন এসব পাচার করা মালামাল লোড আনলোড হচ্ছে। তাদের করে মাশোয়ারা দেওয়ার মাধ্যমে এ কাজ চলছে।
চট্রগ্রাম থেকে জাহাজ মালামাল নিয়ে জাহাজগুলো চাঁদপুর হয়ে যাওয়ার পথে লঞ্চ টার্মিনাল এলাকায় মেঘনা নদীতে প্রতিদিন নোঙ্গর করে। রাত গভীর হলে জামতলা ও মাদ্রাসা রোডের একটি পাচার কারী চক্র ট্রলার নিয়ে জাহাজের মাষ্টার ও সুকানীকে ম্যানেজ করে তেল সহ বিভিন্ন মালামাল পাচার করে।
এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে নদীতে এ চোরা চালানী বন্ধ হবে বলে সচেতন মহল মনে করছে।
