
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর পুরানবাজার দাসপাড়ায় পৌরসভা নিয়ন্ত্রিত হাফেজ মাহমুদা পৌর উচ্চ বিদ্যালয়ে আমেরিকান প্রবাসী পারভীন পাটওয়ারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের কার্যালয়ে সংবর্ধনা অনষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আমেরিকান প্রবাসী পরভিন পাটওয়ারী স্কুলের ছাত্রীদের ক্রীড়া সামগ্রী, মাইক ও মাইক্রোফোন কিনতে নগদ অর্থ প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী সুরাইয়া আক্তারের পরিচালনায় ও আব্দুল ওহাব গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম ইন্ডাষ্ট্রিজের সত্বাধীকারী আমেনা ফাউন্ডেশনের মৃত আমেনা বেগমের নাতনি বিশিষ্ট শিল্পপতি আমেরিকান প্রবাসী পারভীন পাটওয়ারী। এসময় তিনি বলেন,পুরানবাজারের হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও ক্রীড়ার মানউন্নয়নের জন্য যা কিছু করা প্রয়োজন তা প্রদান করা হবে। চাঁদপুর শহরের অনান্য স্কুলের চাইতে পুরানবাজারের হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয় অনেক অবহেলিত। জেলার শিক্ষার মান বিদ্ধিতে সমাজের বিত্তবানদের উচিত এসব অবহেলিত বিদ্যালয় গুলোর পাশে দাড়ানো উচিত। আধুনিক শিক্ষায় বিদ্যালয়টি গড়ে তুলতে আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন, নানুপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান খান, বেগম ইন্ডাষ্ট্রিজের সত্বাধীকারী আমেনা ফাউন্ডেশনের মৃত আমেনা বেগমের ছেলে মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষিকা ফাতেমা সুলতানা মনি সহ অনান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
