ফরিদগঞ্জ প্রতিনিধিফরিদগঞ্জে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির মামা মোহাম্মদ হোসেনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় শনিবার রাতে থানায় শিশুটির মা মামলা দায়েরের পর গতকাল রোববার শিশুটির শারীরিক পরীক্ষা করার জন্যে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে ঘটে।
শিশুটির মা জানান, তার প্রতিবন্ধী শিশুটিকে একা পেয়ে তার ভাই মোহাম্মদ হোসেন শনিবার দুপুরে ধর্ষণের চেষ্টা করে। পরে তিনি রাতে ফরিদগঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা হিসেবে গ্রহণ করেন (নং-১৫। তাং-১৩.২.২০১৬)। অভিযুক্ত মোহাম্মদ হোসেন (৩০)কে পুলিশ আটক করে।
