জনতা ব্যাংক তোপখানা রোড, ঢাকা শাখার আর্থিক কেলেঙ্কারী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী লোকমান প্রধানিয়াকে আটক করা হয়েছে। মতলব থানার এএসআই রুহুল আমিন শনিবার বিকেলে উপজেলার মুন্সীর হাট এলাকার দক্ষিণ দিঘলদী নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক লোকমান প্রধানিয়া দীর্ঘ ৫/৬ বছর যাবৎ পক্ষাঘাতগ্রস্থ হয়ে হুইল চেয়ারে চড়ে চলাফেলা করেন। তিনি দুর্নীতির অভিযোগে ১৯৮৭ সালে জনতা ব্যাংকের তোপখানা শাখা, ঢাকায় ক্যাশিয়ার হিসেবে চাকুরিরত অবস্থায় চাকুরিচ্যুত হন। পরবর্তীতে দুদকে তার বিরুদ্ধে মামলা হলে বেশ কয়েক বছর ওই মামলায় দুদক ও আদালতে হাজিরা দেন। পরবর্তীতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্থ হবার পর থেকে মামলায় হাজিরা দেননি। ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং থানা পুলিশ তাকে আটক করে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
