
রফিকুল ইসলাম বাবু ঃ
গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরে কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উলললাহ বিএন এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্য মোঃ কামরুজ্জামান একটি অপারেশন দল বুধবাবর রাতে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান চালিয়ে যাএীবাহি লঞ্চ থেকে ১শ ৬০মন জাটকাসহ ৩ জন আটক করে। এ সময় লঞ্চে অভিযান চালিয়ে এমভি জাহিদ-৩ হতে ৬৪০০ কেজি জাটকা জব্দ এবং ৩ জনকে আটক করা হয় এরা হচ্চেন কালাম সরদার,রাজ্জাক সরদার ও রফিকুল ইসলাম। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ২৫ লক্ষ ৬০ হাজার টাকা। উক্ত জাটকা আজ দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় এবং আটকৃত ব্যক্তি তিনজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হস্থান্তর করা হয়। কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উললাহ বিএন বলেন, নৌ পথে অবৈধ মালামাল পাচার এবং জাটকা রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
