বাংলাদেশসহ বিশ্বের অন্যন্য দেশ থেকে কর্মী নেয়া স্থগিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নিতে সমঝোতা স্মারকে সই করার পরদিনই দেশটি এ সিদ্ধান্ত নিলো। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, শুক্রবার সেনাবাহিনীর একটি ক্যাম্পে এক বৈঠকের পর দেশটির উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি সব ‘সোর্স কান্ট্রি’ থেকে কর্মী নেয়া স্থগিত রাখার এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, বিদেশী কর্মীর চাহিদা নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, কতো শ্রমিক আমাদের প্রয়োজন সে বিষয়ে সরকার সন্তোষজনক তথ্য না পাওয়া পর্যন্ত বিদেশি কর্মী নেয়া স্থগিত থাকবে।
মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। দেশটিতে অন্তত ছয় লাখ বাংলাদেশী কর্মী বিভিন্ন পেশায় কাজ করছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে জি টু জি পদ্ধতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে চুক্তি করে মালয়েশিয়া। তবে চুক্তি অনুযায়ি খুব বেশি কর্মী পাঠানো যায়নি। পওে মালয়েশিয়া সরকার তাদের পাঁচটি থাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জিটুজি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নিতে রাজি হওয়ায় বুধবার ঢাকায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সমঝোতার খসড়া মন্ত্রীসভায় অনুমোদন হয়।
শিরোনাম:
- হোম
- /
- প্রবাস সংবাদ
- /
- বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া আপাতত স্থগিতের সিদ্ধান্ত
আরও সংবাদ
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
অনলাইন গেমে আসক্তি, বাসা থেকে লাফিয়ে তিন বোনের…
ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়... বিস্তারিত
প্রবাসীদের ৩ লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা... বিস্তারিত
প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিয়ে পোস্টাল ব্যালট…
আগামী ২৫ জানুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালটে ভোটদান... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের বাবলুর মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার মোঃ বাবলু ভুঁইয়া (২১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।... বিস্তারিত
২০ বিলিয়নের নিচে নামল রিজার্ভ
আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। সর্বশেষ রিজার্ভের পরিমাণ... বিস্তারিত
রিজার্ভ ও ডলার নিয়ে চিন্তায় পড়েছে বাংলাদেশ ব্যাংক
আগামী ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে রিজার্ভ ও ডলার নিয়ে চিন্তায় পড়েছে বাংলাদেশ... বিস্তারিত
অ্যাপের মাধ্যমে ৩০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা চীনা…
অ্যাপের মাধ্যমে ৩০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা চীনা নাগরিক চীনা নাগরিক কোভিনের ৯ সহযোগীকে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
