
স্টাফ রিপোর্টার: ঃ
চাঁদপুর শহরের প্রান কেন্দ্রে অবস্থিত শহরের কুমিল্লা রোডস্থ তাজ ম্যানশনের পিছনে মডেল থানা ও পৌরসভার ৩০ গজের মধ্যে অবৈধভাবে রেলওয়ের সম্পত্তির উপর মার্কেট নির্মাণ হচ্ছে। এ মার্কেটে ১৬টি দোকান দেওয়ার পূর্বেই ব্যাবসায়ীদের কাছ থেকে ১ কোটি ৬০ লক্ষ টাকা অগ্রিম নিয়েছে অবৈধ নির্মাণকারীরা । গত কয়েক দিন যাবত রেলওয়ে ১৪নং কোয়াটারের পিছনে মার্কেটের পরিচালক আবুল বাশার একটি অস্ত্রধারী সংঘবদ্ধ চক্রদের সাথে নিয়ে এ নির্মান কাজ করছে,বলে মার্কেটের পুরাতন ব্যাবসায়ীরা জানান। স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যাপারে এ পর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহন না করায় চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম (ডি.এন-১) সহ ৩ সদস্যের ১টি টিম গত সোমবার দুপুরে চাঁদপুরে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা করার জন্য এস.এস.এ.ই কার্য্য রাম নারায়ন ধর চাঁদপুর কে নির্দেশ প্রদান করেন। এ নির্দেশের পর রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৪ ফেব্র“য়ারি ২টি ও গতকাল বৃহস্পতিবার ২৫ ফেব্র“য়ারি চাঁদপুর মডের থানা ও রেলওয়ে থানায় দুইটিসহ ৪টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা সমন্বয় সভায় চাঁদপুরের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা এব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এর কাছে এব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করেন। এসময় মন্ত্রী ঘটনাটি তার ডায়রীতে লিপিবদ্ধ করেন এবং ব্যবস্থাপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শহরের কুমিল্লা রোডের সাবেক শেখ ম্যানশন বর্তমানে তাজ ম্যানশন নামে একটি মার্কেট রয়েছে। সে ৫ তলা বিশিষ্ট মার্কেটের পিছনে রেলওয়ের প্রায় ১ হাজার বর্গফুট জায়গা খালি অবস্থায় আছে। যা’ চাঁদপুরস্থ রেলওয়ে স্টাফদের বসবাসরত ১৪নং কোয়াটার এলাকার পিছনের অংশ।

স্থানীয় ব্যাবসায়ী, তাজ ম্যানশনের পুরাতন ব্যাবসায়ী ও থানায় দায়ের কৃত অভিযোগ থেকে জানা গেছে, তাজ ম্যানশনের মালিক ইটালী প্রবাসী আনোয়ার হোসেন পাটওয়ারী ও তার স্ত্রী ফাতেমা বেগমের কেয়ারটেকার (পরিচালক) আবুল বাসার ও ম্যানেজার মুকবুল হোসেন ১টি সংঘবদ্ধ সন্ত্রাসী অস্ত্রধারী লোকদের সাথে নিয়ে রেলওয়ে সম্পত্তির উপর পাঁকা মার্কেট নির্মাণ করে যাচ্ছে। প্রায় ১ শ ২০ ফুট লম্বা ও ১শ ৫০ ফুট প্রস্থ্যের ১৮ হাজার বর্গফুট লম্বা পাকা দোকানঘর, মূল্যবান স্থানে ১৬টি দোকান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। দোকানগুলি নির্মাণের পূর্বে ১৬টি দোকানের বিপরীতে প্রতি দোকান থেকে ১০ লক্ষ টাকা পজেশন, মাসিক ৪ হাজার টাকা ভাড়া সিদ্ধান্তে ১ কোটি ৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ঐ সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রটি। তারা দোকান নির্মাণের পর তাজ ম্যানশনের দু’পাশে পূর্বের ১২টি দোকান মাঝখানে চলাচলের গল্লি রয়েছে। সে দোকানের সাথে একত্র করে গল্লির শেষ অংশের গ্রীল খুলে দিয়ে পুরো দোকানগুলো তাজ ম্যানশনের আয়তাভূক্ত করে ১টি মার্কেটের রুপান্তরিত করার সিদ্ধান্ত করছেন। ব্যাবসায়ীরা মন্তব্য করে বলেন,এ ভাবে চলতে থাকলে দেশের আইন আদালতকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করার শামিল হয়ে দাড়াবে। রেলওয়ের কয়েক কোটি টাকার সম্পত্তি যদি এভাবে জোড়পূর্বক অবৈধভাবে পেশি শক্তি ব্যাবহার করে দখল করা হয় । তাহলে আগামীতে চাঁদপুর রেলওয়ে শত শত একর সম্পত্তি যে কেউ দখল করে নিবে। কোন প্রকার জবাব দিহীতা থাকবে না। এই গুরুত্বপূর্ণ জায়গাটি রক্ষাকল্পে জরুরী প্রদক্ষেপ একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। উল্লেখ্য শহরের কোর্ট ষ্টেশন এলাকার ১৪নং কোয়াটারের পিছন থেকে পালবাজার পর্যন্ত বিশাল এ জায়গাটি বি.এন.পি সরকারের শাষনকালে প্রায় ৫৬ কোটি টাকা টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়। টেন্ডারে এ জায়গাটি তখন সর্বোচ্চ দরদাতা হন বিশিষ্ট শিল্পপতি মাহবুবুর রহমান শাহীন । স্থানীয় ব্যাবসায়ী আব্দুল কুদ্দুছের মামলার পরিপেক্ষিতে সে সময় আর এ সম্পত্তিটি বিক্রি করা সম্ভব হয়নি। যা আদালতে এখন মামলা চলিত অবস্থায় রয়েছে বলে তাজ ম্যানশনের পার্শ্ববর্তী মার্কেটের মালিক বাহার আহমেদ সপন জানান।
মাকেটের দোকানদার কুদুছ জানান, রেলওয়ে কর্মচারী এ্যাটেন্ডডেন্স,চট্টগ্রাম এর ছেলে তার সংঘবদ্ধ অস্ত্রধারী চক্রদের মাধ্যমে এ কাজ করার সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছেন। সে ২০ লক্ষ টাকা কন্ট্রাকের মাধ্যমে এ কাজটি করছে। এ ব্যাপারে মার্কেটের পিছনে মার্কেট নির্মানকারী আবুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মার্কেট নিরাপদ না, মার্কেটের পিছনদিক দিয়ে দূরবৃত্তরা হামলা করতে পারে যার ফলে ভয়ে দেওয়াল নির্মান করছি। রেলওয়ের কাছ থেকে লীজ পাওয়ার জন্য চেষ্টা করছি। ম্যানেজার মুকবুল হোসেন বলেন আমি মার্কেটের মালিক আনোয়ার হোসেনের নির্দেশে টাকা-পয়সা দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। মার্কেট নির্মানের ব্যাপারে আমি কিছু জানি না। এব্যাপারে রেলওয়ে লাকসাম কাচারীর দায়িত্বরত কানুগো আবুল খায়েরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মার্কেটের মালিক সংঘবদ্ধ একটি চক্রকে নিয়ে অবৈধভাবে রেলওয়ের জায়গার পাকা দেওয়াল ঘর নির্মাণ করছে। তা’ রক্ষণাবেক্ষণ ও কাজ বন্ধ রাখার জন্য রেলওয়ে থানা ও চাঁদপুর মডেল থানায় আবুল বাসারের নামে অভিযোগ দায়ের করেছি। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদের চেষ্টা করা হবে।
