স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর পৌর শহীদ জাভেদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সচিব আবুল কালাম ভুঁইয়া, প্যানেল মেয়র হুমায়ুন কবির ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মজিবুর রহমান ভূঁইয়া। পরে অতিথিবৃন্দ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
