
শাহরিয়র খাঁন কৌশিক ॥
ইউপি নির্বাচনে মোঃ সেলিম খাঁনকে আওয়ামীলীগ থেকে নৌকা মার্কায় মননেয়ন দেওয়ায় চাঁদপুরে শতাধিক মোটরসাইল নিয়ে শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাছিনা নৌকা মার্কায় প্রতিকে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদে মোঃ সেলিম খাঁনকে মননীত করেন। মঙ্গলবার দুপুরে মননোয়ন পত্র হাতে নিয়ে সেলিম খাঁন চাঁদপুর আসলে শত’শত মোটরসাইল মিছিল নিয়ে নেতাকর্মী ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মোটর শোভাযাত্রা শহর তলীর বাবুরহাট এলাকা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ন সড়ক ও লক্ষীপুর মডেল ইউনিয়ন প্রদক্ষিন করে সেলিম খানের বাড়িতে গিয়ে শেষ হয়। মোটর শোভাযাত্রা প্রদক্ষিন শেষে ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নে এসে নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেলিম খাঁন। তিনি তার বক্তব্যে বলেন, সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে আওয়ামী লীগের পার্থী হিসেবে নৌকা মার্কার প্রতিকে মননেয়ন পত্র হাতে নিয়ে এসেছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাছিনা ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী প্রানঢালা অভিন্দন জানাচ্ছি। পাশাপাশি মননোয়ন বোর্ডের দায়িত্বরত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহাবুবুল হানিফ, ডাঃ দীপু মনি সহ জেলা, সদর ও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,মহিলা আওয়ামীলীগ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ জনগনের বিপুল ভোটে আবারো শেখ হাসিনাকে এই ইউনিয়নটি উপহার দিবো। এসময় ভাই ভাই স্পোটিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি ও সাধারন সম্পাদক মিজানুর রহমান খান বাদল সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
