
শওকত আলী॥
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অতিমাত্রায় ইনজেকশান পুশে শিশুর মৃত্যু হয়েছে বলে মৃত শিশুটির স্বজনরা অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর সাড়ে ১২ টায়। এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত নার্সদের উপর হামলা চালিয়েছে বিক্ষুদ্ধরা।
ঘটনার বিবরনে জানাযায়, গত ৬ মার্চ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়াজনিত রোগে রাফিউল ইসলাম আরাফাত নামে ৩ মাসের একটি শিশু ভর্তি হয়। শিশুটির বাড়ি চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী যমুনা রোড এলাকায়। তার পিতার নাম রাশেল সর্দার। আজ দুপুরে শিশুটির অবস্থা গুরুতর হলে শিশু আরাফাতের নানি নাছিমা নার্সদের কক্ষে খবর দেয়। এ সময় ডিউটিরত প্রশিক্ষনার্থী নার্স মেরি হাওলাদার এসে নিয়মিত অর্ডার সিট অনুযায়ী শিশুটিকে সেফটিএকজিম ইনজেকশান পুশ করে। ইনজেকশান পুশ করার সামান্য কিছু সময় পরে শিশুটির সমস্ত শরীর নীল হয়ে যায়। এরপর শিশুটির শরীরে নধৎনরঃ ইনজেকশান পুশ করা হয়। কিছুক্ষন ছটপট করে মৃত্যু বরণ করে। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পরলে শিশূর স্বজনরা হাসপাতালের কর্তব্যরত নার্স রিয়া, বিথি ও সায়মার উপর
হটাৎ আক্রমন করে আহত করে।
এ ঘটনায় নিহত শিশুটির মা এবং নানি অভিযোগ করে বলেন, ভুল ইনজেকশান পুশ করার কারনেই শিশুটির মৃত্যু হয়েছে। যখন শিশুটির অবস্থা গুরুতর হয় তখন সাথে মাথে নার্সদের খবর দিলে নার্সরা আসতে গড়িমসি করে। তারা ক্ষোভের সাথে আরো বলেন, শিশুটির শরীরে ইনজেকশানের ৪ এম.এল: পুশ করার কথা থাকলেও নার্স শিশুটিকে ১০ এম.এল পুরো ইনজেকশানটি পুষ করে দেয়।
এবিষয়ে নার্স মেরি জানায়, সে ডাক্তার অলিউর রহমানের দেওয়া অর্ডার সিট অনুযায়ি সেফটিএকজিম ও বারবিট ইনজেকশান দিয়েছে। এরপর আনুমানিক ১৫ মিনিট পর শিশুটি মৃত্যু বরন করে। কি কারনে শিশুটি মারা গেছে এ বিষয়ে সে কিছু বলতে পারবেনা।
সে সময় হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা শিশু বিভাগ সহকারি এসিটেন্ট রেজি: ডা: বিপ্লব দাস বলেন, আমি জখন খবর পেয়েছি শিশুটির অবস্থা ভালোনা তাৎক্ষনিক আমি শিশুটির কাছে গিয়ে দেখি তার নাকে নলের মাধ্যমে অক্সিজেন চলছে। শিশুর একজন অভিভাবক শিশূটিকে সরিষার তেল মালিষ করছে। এ সময় বাচ্চার শরীরে শ্বাষ প্রশ্বাষের তেমন আলামত পাওয়া যায়নি।
এবিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: প্রদিপ কুমার দত্ত বলেন, শিশুটিকে সিডিউল অনুযায়ি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিলো । শিশূটিকে ব্রঙ্কনিউমোনিয়া উইথ সেফস রোগে আক্রমন করেছে। এ রোগটি একটি মারাত্মক প্রাণঘাতি রোগ। শিশুটি এ রোগেই মারা গেছে। বাংলাদেশের শতকরা ১৮ ভাগ শিশু এ রোগেই মারা যায়।
এদিকে শিশুটিকে ভুল ইনজেকশান পুশ করে মেরে ফেলা হয়েছে খবর শুনে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ হাসপাতাল ছুটে আসেন এবং বিষয়টি পর্যবেক্ষন করেন। এদিকে শিশুটি মৃত্যুর সাথে সাথে তার মা ও অন্যন্য স্বজনদের আহাজারিতে হাসপাতাল ভারি হয়ে উঠে। শিশু আরাফাতের মৃত্যু কি ভুল ইনজেকশান পুষে হয়েছে নাকি অনভিজ্ঞ নার্সের চিকিৎসা ব্যবস্থা নাকি ব্রঙ্কনিউমোনিয়া উইথ সেফস রোগ। প্রকৃত কোন কারনে পৃথিবী থেকে চির বিদায় নিলো শিশুটি এ নিয়ে ধু¤্রজা সৃষ্টি হয়েছে। এ ছাড়া শিশু মারা যাওয়ার খবর শুনে শত শত উৎসুক জনতা হাসপাতালে এসে ভিড় জমায় এবং এ ঘটনার প্রতিবাদ জানায়।
