
রফিকুল ইসলাম বাবু ॥
আজ সোমবার আন্তর্জাতিক নদী রক্ষায় করণীয় দিবস ২০১৬ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), চাঁদপুর জেলা শাখার উদ্যোগে অঙ্গীকার পাদদেশে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাপা চাঁদপুর জেলার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাপার সম্পাদক উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার, ড. মাসুদ, নাজির হোসেন, শরীফ হোসেন প্রমুখ। মানব বন্ধন অংশ নেয় চাঁদপুর সরকারি মহিলা কলেজ, সরকারি মাতৃপীঠ উচ্চ বিদ্যালয় ও গণি মডেল হাইস্কুল ও পুরানবাজার কলেজের ছাত্র-ছাত্রীরা এবং সুধীজন। বাপার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান বলেন যে, নদীর গুরুত্ব আছে বলেই আজ সারা বিশ্বে এ দিবসটি পালিত হচ্ছে। তিনি বলেন চাঁদপুরের মেঘনা, ধনোগোদা ও ডাকাতিয়া নদী দীর্ঘদিন থেকে নানা সমস্যায় জর্জড়িত। ডাকাতিয়া নদীর দু’তীরেই ইতিমধ্যে অসংখ্য বাসা বাড়ী ব্যবসায়ীক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। নদীতে বর্জ ফেলার ফলে নদীর পানি দুষিত হয়ে পড়ছে। অনেক স্থানে নদী ভরাট হয়ে গেছে এবং দীর্ঘদিন থেকে এ নদীগুলি ড্রেজার করা হচ্ছে না। অভিলম্বে এ নদীগুলিতে ড্রেজার করে নদীর স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখা প্রয়োজন। নদীতে বর্জ না ফেলার জন্য তিনি অনুরোধ জানান।
