রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর বাবুরহাট বিসিক শিল্পনগরীতে মেসার্স ঢালী কটন ইন্ডাষ্টীজে রহস্যজনকভাবে ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে ফ্যাক্টরীটির প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোররাতে। এ ঘটনায় চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট সদস্যরা দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
জানাযায়, নারায়নগঞ্জের লক্ষন খোলা থেকে চাঁদপুরের বিসিক শিল্প নগরীর মেসার্স ঢালী কটন ইন্ডাষ্টীজের নামে (ঢাকা ¤ ১৬-৫৬৭৩) একটি ট্রাক চাঁদপুরে বিসিক শিল্পনগরীতে রাত ১১ টায় পৌছে। এ সময় ট্রাকের চালক রাজিব, ঢালী কটন ইন্ডাষ্টীজের মালিক নূরে আলম লিটনকে মোবাইলে ফোনে মালামাল আনলোড করার জন্য জানায়। মালিক তাৎক্ষনিক ফ্যাক্টরীতে এসে মালামাল বুঝে নিয়ে ট্রাকের ড্রাইভারকে জানায় সকালে মাল আনলোড করবে। ফ্যাক্টরীর পাশে থাকা মালিককের একটি অফিসকক্ষে ড্রাইভারকে উপরে গিয়ে ঘুমানোর জন্য বলে । পরবর্তীতে ভোররাতে মসজীদের নামাজে যাওয়ার সময় মসল্লীরা ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ড লেগেছে দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে। ট্রাকের ড্রাইভার সহ অন্যান্য লোকজন উঠে এসে মালিককে ফোনের মাধ্যমে আগুনের বিষয়টি জানায়। আগুন লাগার খবর পাওয়ার পর মালিক তাৎক্ষনিক ফ্যাক্টরীতে না আসতে পারলেও আগুন নিয়ন্ত্রনে আসার পর মালিক আসে। আগুনে লেগে ট্রাকে থাকা ৩লক্ষ ৫৪ হাজার টাকার কটনসহ ট্রাকটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অগ্নিসংযোগ হওয়া ট্রাকটি ফ্যাক্টরীর থেকে বেশ কিছু দুরত্বে অবস্থান করলেও রহস্যেজনকভাবে পাশে থাকা ফ্যাক্টরীতে কিভাবে আগুন লেগেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধু¤্রজাল। এ ঘটনায় ফ্যাক্টরীর মালিক লিটন জানায়, তিনি ফজর নামাজ শেষে ঘরে যাওয়ার পর মোবাইলে আগন লেগেছে খবর পায়। তাৎক্ষনিক তিনি ফায়ার সার্ভিসকে খবর দেয়। তিনি আরো জানায়, পুড়ে যাওয়া ফ্যাক্টরীটি মার্কেন্টাইল ব্যাংকের নিকট সহ আরো কয়েকটি সমিতিতে ঋণগ্রস্থ ছিলো। পরে তিনি মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তাদেরকে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে পৌছে আগুনের সুত্রপাত সহ অন্যান্য বিষয় পর্যবেক্ষন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার সুত্রপাত জানাযায়নি। তবে পুরো অগ্নিকান্ডের বিষয়টি নিয়ে ব্যাপক রহস্যে ও ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ট্রাকের আগুনতো গোডাউনে লাগার কথা নয়। এ অগ্নিকান্ডের বিষয়ে ব্যাপক রহস্যে রয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে মনে করছি। আমরা স্থানীয় এলাকাবাসির কাছে খবর পেয়ে ফ্যাক্টরীতে এসেছি।
