
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর লঞ্চঘাটে ঈগল-১ লঞ্চ থেকে নৌ পুলিশের উপস্থিতিতে হাজীগঞ্জের এক স্বর্ন ব্যবসায়ীর ৪৭ ভরি স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় জরিত থাকার অভিযোগে
নৌ-পুলিশের ইনচার্জ মোশারফ হোসেনকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মিরপুর ঢাকা নৌ পুলিশের হেড কোয়াটার থেকে এ আদেশ জারি করা হয়েছে। স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় সুষ্ঠ তদন্ত করার জন্য ও এ ঘটনার সাথে নৌ পুলিশের মোশারফ সম্পৃক্ত থাকায় তাকে ক্লোজড করে ঢাকায় আসার আদেশ প্রদান করে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর নৌ পুলিশ ফাড়িতে তার ফেয়ার ওয়েল অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় নৌ পুলিশের জরিত থাকার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির নির্দেশনুযায়ী নৌ পুলিশের হেড কোয়াটার তাৎক্ষনিক এসআই মোশারফ হোসেনকে ক্লোজড করা হয়।
উল্লেখ্য, গত ৫জানুয়ারি শনিবার হাজীগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ি, সেন শিল্পালয়ের স্বত্তাধীকারি রতন সেন ৪৭ভরি স্বর্ণ নিয়ে ঢাকার উদ্দোশ্যে যাওয়ার জন্য চাঁদপুর লঞ্চ ঘাটে যান। রতন সেন স্বর্ন নিয়ে শনিবার সকাল ৯ টায় ঢাকাগামী ঈগল-১ লঞ্চে উঠার পর ৩য় তলায় সৌখিনে নৌ পুলিশের ইনচার্জ মোশারফ ও সোর্স পরিচয়ে ৩ জন ভিতরে প্রবেশ করেই ব্যবসায়ী রতন সেনকে পাচারকারী বলে ব্যপক মারধর করে। নৌ পুলিশের ইনচার্য মোশারফের সামনেই তার সোর্সরা স্বর্ন ছিনিয়ে নিয়ে মোশারফের ইশারায় লঞ্চ থেকে নেমে পরে। এব্যাপারে রতন সেনের পক্ষে তার ভাই সুশেন সেন বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় একটি দায়ের করেন। সেই ঘটনায় ডিবি পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় পলাশের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৪ ভরি ওজনের স্বর্নের ভার উদ্ধার করে। বাকি স্বর্ন নৌ পুলিশের ইনচার্জ মোশারশের কাছে এখনো রয়েছে।
