
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে ৮ম শ্রেনীর অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীকে অপহরন করে সিএনজি যোগে তুলে আনার পর অবশেষে উদ্ধার করেছে পুরানবাজার ফাড়ির পুলিশ। রবিবার বেলা ১২টায় পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পুরানবাজার রয়েজ রোডে কাজি অফিস থেকে উদ্ধার করে। এ ঘটনায় অপহরনকারী কুমিল্লা চোদ্দগ্রামের মৃত ইউছুফ হাজীর ছেলে ওমর ফারুক (৩৫) কে আটক করে।
জানা যায়, ওমর ফারুকের সাথে মোবাইল ফোনে হাইমচর ৩নং আলগী ইউনিয়নের আবুল বাশারের মেয়ে কাটাখালি হামিদিয়া আলিম মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী রাবেয়া আক্তারের সাথে সম্পর্ক গড়ে তুলে। গত শনিবার কুমিল্লা চোদ্দগ্রাম থেকে চাঁদপুরে এসে একটি হোটেলে অবস্থান করে। রবিবার সকাল সাড়ে ৬টায় সিএনজি স্কুটার ভাড়া নিয়ে হাইমচরের আলগী যায়। মোবাইল ফোনে মাদ্রাসার ছাত্রী রাবেয়াকে দেখা করার নামে রাস্তায় আসতে বলে। পরে তাকে জোর করে সিএনজিতে ওঠিয়ে তুলে নিয়ে আসে। মাদ্রাসা ছাত্রী যেতে না চাইলে তাকে ভয় দেখিয়ে চাঁদপুর পুরানবাজার নিয়ে আসে। এসময় সিএনজি চালত মনির বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানালে তারা তাদের ২ জনকে কাজী অফিসে নিয়ে যায়। মেয়ের বসয় অপ্রাপ্ত হওয়ায় কাজী মেয়ের পরিবারকে ফোন করে আসতে বলে। খবর পেয়ে পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম তাদের ২ জনকে আটক করে মডেল থানায় নিয়ে আসে।
