
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার গভিররাতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৫ পিছ ইয়াবা সহ ৪ আসামিদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।
জানা যায়, ডিবির ওসি মোস্তফা কামালের নেতৃত্বে এসআই ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর বাসষ্টেন্ড যাত্রী ছাওনয়ীর ভিতর টয়লেটের সামনে অভিযান চালিয়ে ৫৪ পিছ ইয়াবাসহ মানিক পাটওয়ারী(৩৫) কে আটক করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ইয়াবা ব্যবসায়ী মুন্না পালিয়ে যায়। এদিকে অপর অভিযানে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ১১ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুয়েলকে আটক করে। ডিবি পুলিশের এসআই ঈসমাইল জানায় আটককৃত মাদক ব্যবসায়ী জুয়েল শহরের ইয়াবা ডিলার মাইনুলের কাছ থেকে মাদক ক্রয় করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে। মাদকের ডিলার শহরের কুমিল্লা রোডের স্বর্ন মার্কেট এলাকার খালেকের ছেলে। সে মাদক পাইকারী সেল দিয়ে কোটিপতি বনে গেছে। তার বড় ভাই রাসেল ও চাচা খোরশেদকে ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশ ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
