
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর ও লক্ষীপুরের মেঘনা নদীর ১০০ কিলোমিটারের অভয়াশম্র এলাকায় ছেঁকে ফেলা হচ্ছে জাটকা। জেলেদের জাটকা নিধনের মহোৎসব দেখে মনে হচ্ছে নদীতে অভয়াশ্রম বলে কোনো নিষেধাঙ্ঘ নেই। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোষ্টগার্ড, নৌ-পুলিশ বিশেষ ভাবে দায়িত্ব পালন করে আসলেও কোনো ভাবে অসাধু জেলেদের নিবৃত করা সম্ভব হচ্ছে না। অথচ গত ২১ দিনে অভয়াশ্রম কর্মসুচি চলাকালে এপর্যন্ত প্রায় সাড়ে তিনশ টি অভিযানে ১শ ৩১জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা, ১৪ মে.টন. জাটকা উদ্ধার ও ২৮লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়।
সোমবার বিকেলে চাঁদপুরের হারিণা এলাকায় গিয়ে দেখা যায় শ শ মাছ ধরার নৌকা জাটকা নিধনে মেতে উঠেছে। আধঘন্টার ব্যবধানে প্রতি নৌকা কমপক্ষে ৮০-৯০ কেজি করে জাটকা নিধন করে। পরে খুচরা বিক্রেতাদের কাছে ৬০টাকা কেজিতে বিক্রি করা হয়। খুচরা বিক্রেতেরা জাটকাগুলো বিক্রি করে ১০০টাকা কেজি দরে।এভাবে জাটকা নিধণ বেচা কেনা সব কিছুই প্রকাশ্য হলেও সেখানে দীর্ঘ তিন ঘন্টা অবস্থান করা কালিন প্রশাসনের কাউকে কোনো প্রকার তৎপরতা চোখে পড়েনি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে বলেন, প্রতিদিন অন্তত ৫ থেকে দশ হাজার মণ জাটকা ধরা হচ্ছে। এসময়ে অল্প সময়ে অনেক লাভ পাওয়া যায়। তাই ঝুকি নিয়েই অনেকে নদীতে নামছে এবং জাটকা নিধন করছে। চলতি মাসের শুরুতে জেলাপশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোঃ রাশেদ রাতের বেশীরভাগ সময় নদীতে অভিযান চালানোর কারনে তখন জেলেরা নদীতে নামার সাহস অনেকটা কম পেয়েছে। এ ছাড়া গত বছরও উক্ত ম্যাজিষ্ট্রেট মেঘনায় সক্রিয় ভাবে অভিযান করায় এবং অসাধু জেলেদের আশ্রয় প্রশ্রয় কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় সে সময় চাঁদপুরের মেঘনায় জেলে পাড়ায় ওই ম্যাজিষ্ট্রেট ছিলেন জেলেদের জন্য আতংক ।তিনি বর্তমানে না থাকায় জেলেরা সাহস করেই জাল ও নৌকা নিয়ে নদীতে নেমে পড়ছে।
চাঁদপুরের পদ্মা মেঘনায় (১মার্চ-৩০ এপ্রিল) দুই মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ২০০৬ সাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ১শ কিলোমিটার এলাকায়সহ দেশের ৫টি অঞ্চলে এ কর্মসূচি চলে আসছে। মেঘনা ও পদ্মা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত একশ’ কিলোমিটার এলাকায় চলে এ কার্যকম। জাটকা ইলিশের পাঁচটি প্রধান বিচরণ ক্ষেত্র চাঁদপুরে পদ্মা, মেঘনা, শাহবাজপুর চ্যানেল, তেতুলিয়া নদী ও আন্দার মানিক নদীতে মাছ ধরা নিষিদ্ধ।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকতা মো. সফিকুর রহমান জানান, অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়ন করতে তারা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, চাঁদপুরে ৪১ হাজার ৪২জন জেলে রয়েছে। ইতোমধ্যে তাদের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ হয়েছে। অভয়াশ্রম চলাকালে প্রথমবার কেউ নদীতে জাল ফেললে এক মাস হতে সর্বোচ্চ ছয় মাস সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা এবং পরবর্তী প্রতিবার আইন ভঙ্গের জন্য কমপক্ষে ২ মাস হতে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
