
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলায় ১৪নং দক্ষিন চর বোয়ালি গ্রামে পাওনা টাকা চাওয়ায় ওমর ফারুক (৩৫) নামে এক যুবককে পিটিয়ে জখম করেছে। গুরুত্বর মুনুর্ষ অবস্থায় সে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৯টায় চরবোয়ালি গ্রামের ওমর ফারুকের বসতঘরে। জানা যায়, ওমর ফারুক তার প্রতিবেশী শাহ আলমের ছেলে সুমন খান (৩৫)কে ত্রিশ হাজার টাকা লিখিত ষ্ট্যাম্পের মাধ্যমে হাওলাত দেয়। সে টাকা না দিয়ে সুমন বিদেশ চলে যায়। বিদেশ থেকে দেশে আসার পর সুমনের কাছে পাওনা টাকা চায়। এতে সুমন ক্ষিপ্ত হয়ে তার সহযোগী আকরাম মিজি (৩০) রাজু পন্ডিত (৩২), রাসেল (৩০) ও লিটন (৩০) সহ বেশ কয়েকজনকে নিয়ে পাওনাদার ওমর ফারুকের বাড়িতে গিয়ে তাকে হামলা করে। তাতেও তারা ক্ষ্যন্ত না হয়ে ওমর ফারুক বিভিন্ন অপবাদ দিয়ে জোরপূর্বক দুটি ষ্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে। এসময় তার স্ত্রী নাছিমা বেগম ও মা তৈয়বন্নেছা বাধা দিলে তাদেরকেও মারধর করে। পরে পাওনাদার ওমর ফারুককে টেনে হেচড়ে তুলে এনে জোরপূর্বক অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায়।
