চাঁদপুর:
চাঁদপুরে তিন মামলার হাজিরা দিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির আনত্দর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন চাঁদপুর কোর্টে ৩টি মামলায় হাজিরা দিয়েছেন। তিনি বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঃ রহিমের আদালতে এ হাজিরা দেন।
এহসানুল হক মিলন যে মামলাগুলোতে হাজিরা দেন সেগুলো হলো: প্রথমটি ভ্যানিটি ব্যাগ ছিনতাই, গাড়ি ভাংচুর, স্বর্ণের নেকলেস ছিনতাইয়ের অভিযোগে সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলিম উল্লাহর দায়ের করা মামলা, যার নং-জিআর ৫৫/০৯; ২য়টি অস্ত্রের আঘাত ও আগুন লাগানোর অভিযোগে ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মজিবুর রহমানের দায়ের করা মামলা, যার নং-জিআর ৪২/১০ এবং অপরটি স্বর্ণের চেইন ছিনতাই ও মারধরসহ জখমের অভিযোগে জিআর মামলা ২০৪/১০। এহসানুল হকের পৰে মামলা পরিচালনা করেন অ্যাডঃ কামরুল ইসলাম, অ্যাডঃ কামালউদ্দিন আহম্মেদ, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন ও অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা।
আদালত থেকে এসে তিনি নেতা-কর্মীসহ সকলের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ইউনুছ বিএসসি, কচুয়ার বিএনপি নেতা আঃ মালেক চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা মাসুম বিলস্নাহ, কচুয়া থানা বিএনপি নেতা লিটন, ইউসুফ, বিলস্নাল, খালেক, যুবদল নেতা মিন্টু, ওয়াদুদ, ছাত্রদল নেতা ইব্রাহিম, ইসমাইল শাহিনসহ স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

