
“সারাটি জীবন” গানটির মিউজিক ভিডিও এর সাফল্যের পর পহেলা বৈশাখ উপলক্ষ্যে gaanchill music এর label থেকে প্রকাশিত হল চাঁদপুরের ছেলে সংগীতশিল্পী আরিফ আহমেদের নতুন গানের মিউজিক ভিডিও ‘মনে মনে’। তার বাড়ি হাজীগঞ্জ থানার বলাখাল গ্রামে। গানটির কথা ও সুর করেছেন সংগীতশিল্পী নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল। এতে মডেল হিসেবে অভিনয় করেছে লিপসি। গানটির Studio Version এটি। অতি শীঘ্রই গানটির Outdoor Version প্রকাশ করা হবে যা নির্মিত হয়েছে সিলেটের জাফলং এ। মিউজিক ভিডিও টি আরিফ আহমেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ÒSinger Arif Ahmed” থেকে প্রকাশ করা হয়েছে। গানটির caller tune জিপি, এয়ারটেল, রবি, বাংলালিংক এবং টেলিটক এ পাওয়া যাবে। মিউজিক ভিডিও টি সম্পর্কে সংগীতশিল্পী বলেন, “আমি চেষ্টা করেছি দর্শকদের ভালো একটি গান উপহার দেওয়ার জন্য। তিনি আরো বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তিনি নতুন আরো একটি গান নিয়ে কাজ করছেন, যার নাম “হৃদয় আঙিনায়”। যার সংগীতায়োজন করছেন পারভেজ জুয়েল।
