
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর এক ছাত্রীকে (১২) ধর্ষন করেছে লম্পট ধর্ষক জেলান্তর গাজী ওরপে ফিকাস জেলা (৬০) । ওই স্কুল ছাত্রীকে বাড়ীতে একা পেয়ে জোর পৃর্বক ধর্ষন করে সে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ধর্ষক লম্পট জেলান্তর গাজীর বাড়ীতে হামলা করেছে । ধর্ষক লম্পট জেলান্তর গাজীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী উঠেছে ।
ঘটনাটি ঘটেছে ২৬ এপ্রিল সকাল ১০টায় শাহতলী গ্রামে স্কুল ছাত্রীর বাড়ীতে । এ ঘটনার স্কুল ছাত্রীর মা জীবনী বেগম এখনও সংজ্ঞাহীন হয়ে পড়েছে । জীবন-মৃত্যুর সাথে লড়ছে । ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেলা সদর হাসপাতালে ৪দিন চিকিৎসায় থাকার পর এখন বাড়ীতে বাকরুদ্ধ অবস্থায় রয়েছে । অসহায় ছাত্রীর বাবা মফিজ গাজীর দিন কাটছে আতংকে । উল্টো ধর্ষনকারী জেলান্তর গাজী হুকাংর দিয়েছে যদি এ ঘটনায় মামলা করে তাহলে তাকে জীবনে শেষ করে ফেলবে । পুরো পরিবারকে দেশ ছাড়া করবে । এরই মধ্যে ধর্ষক জেলান্তর গাজী এ ঘটনা মোকাবেলায় ৬ শতাংশ জায়গা বিক্রি করেছে । এলাকার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করার চেষ্টা করছে । কিন্তু তেমন সায় পারছেনা । ধর্ষনের ঘটনায় এলাকাবাসী বিচারের দাবীতে প্রতিবাদী মুখর হয়ে উঠেছে । এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত বহু ধর্ষনের নায়ক লম্পট জেলান্তর গাজীর বাড়ীতে হামলা চালায় । কিন্তু লম্পট জেলান্তর গাজীর এখন পলাতক । এলাকাবাসীর প্রতিবাদের মুখে জেলান্তর গাজী পালিয়ে বেড়াচ্ছে ।এ ব্যাপারে স্কুল ছাত্রীর বাবা মফিজুল ইসলাম জানান,আমি গরীব মানুষ । কোন রকম মেয়েকে স্কুলে পড়াচ্ছি । এই অবস্থায় আমার ময়েকে বাড়ীতে একা পেয়ে জেলান্তর গাজী এমন একটি ঘটনা ঘটিয়েছে । আমার পরিবারকে হুমকি দিচ্ছে । আমরা আতংকে দিন কাটাচ্ছি । আমি কার কাছে বিচার চাইবো । মেয়ের মা এ ঘটনার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ।
এ ব্যাপারে ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি মেম্বার মোঃ সফিক কারী জানান,৫ম শ্রেণীর স্কুল ছাত্রীর ধর্ষনের ঘটনাটি সঠিক । ধর্ষক জেলান্তর গাজী প্রায়ই এ ধরনের ঘটনা করছে । তার বিচার হওয়া দরকার । এ ঘটনার পর আমি মেয়ের পক্ষকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি । এদিকে ,এলাকাবাসী অভিযোগ করেছে, শাহতলী গাজী বাড়ীর লম্পট জেলান্তর গাজী এ পর্যন্ত এলাকায় অত্যন্ত একডজন মেয়েকে ধর্ষন করেছে । ওই গ্রামের মেয়ের বাবারা আতংকে রয়েছে । কিন্তু প্রতিটি ঘটনা করেই স্থানীয় লোকজনকে ম্যানেজ করে সে পার পেয়ে যাচ্ছে । এ ঘটনায় আমরা এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি চাই । তাকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হোক । বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার হস্তক্ষেপ কামনা করছি । এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, শাহতলী গ্রামের ক্ষতিগ্রস্ত স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা করতে পারে । সবধরনের সহযোগিতা করা হবে ।
