
কবির হোসেন মিজি।।
চাঁদপুর শহরের বহু আলোচিত ও ,ব্যাস্থতম বঙ্গকন্ধু সড়কের বিভিন্ন স্থানে স্পীড ব্রেক না থাকায় প্রতিদিনই ওই সড়কে ঘটছে ছোট বড় দূর্ঘটনা। শহরের মিশন রোড হতে শুরু করে চাদপুর-রায়পুর বিশ্বরোড র্পযন্ত বঙ্গবন্ধু সড়কের বর্তমান অবস্থান রয়েছে। মিশন রোড থেকে ওয়্যারলেস বিশ্বরোড পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের হাজী বাড়ি শাহী ঈদ গাহের সামনে দুটি স্পীড ব্রেক না থাকার কারনে প্রায়ই ওই স্থানে ছোট বড় অনেক সড়ক দূঘর্টনা ঘটে থাকে। ৮মে রোববার সকালেও সেখানে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কারের আঘাতে হাজী বাড়ির নবীর হোসেন মনার পুত্র নিরব হোসেন নামে চার বছর বয়সী এক শিশু গুরুতর ভাবে আহত হয় এবং মোটর সাইকেলের আঘাতে এক মধ্যবয়সী নারীর পায়ের আঙ্গুল পরে যাওয়ার উপক্রম হয় বলে জানা গেছে। শিশু নিরবের বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়। পরে প্রত্যক্ষদশীরা শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এছাড়াও গত ৬ মে শুক্রবার সকালেও ওই সড়কের খান বাড়ির সামনে পেছন থেকে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় একটি সি এন জি স্কুটারের ৪ জন যাএী কমবেশী আহত হয় এবং স্কুটারটিরও অনেক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা জানায় কয়েক মাস পূর্বেও একইস্থানে মোটর সাইকেলের বেপরোয়া চালনায় মুরাদ হোসেন (১৮) নামে এক যুবক গুরতর আহত হয়ে প্রায় তিনমাস যাবৎ অসুস্থ্য ছিলেন। তারা জানায় এর বাইরেও দু- একদিন পর পরই মিশন রোড থেকে দর্জিঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পথচারী এবং বাসা-বাড়ির ছোট বড় অনেক লোকজন দূঘর্টনার সুম্মুখীন হন। বিশেষ করে হাজী বাড়ি মোহম্মদী জামে মসজিদের মুসল্লিরা নামাজের জামাত ধরতে গিয়ে দুঘটনার কবলে পরতে হয়। এজন্য প্রতিদিনই সড়ক দুঘটনার আতংকে থাকতে হয় ওই সড়কে বসবাস কারীদের। তাই তারা পৌর মেয়রের দৃষ্টি আকর্ষন করে বলেন খুব দ্রুত যেন বঙ্গবন্ধু সড়কের হাজী বাড়ির সামনে দুটি স্পীড ব্রেকার স্থাপন করা হয়। তাহলে সড়কের ওইস্থান দিয়ে যানবাহন চলাচলে চালকদের মাঝে সতর্কতা সৃষ্টি হবে এবং সড়ক দুঘটনা অনেকটা কমে আসবে স্বস্তি ও নিরাপদে জীবন যাপন করতে পারবে তারা।
