
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনের জরুরী সভা মডেল থানায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় মডেল থানার অফিসার্স ইনচার্জের কার্যালয়ে সভায় সভাপতির বক্তব্যে রাখেন পুলিশ সুপার শামছুন নাহার। এসময় তিনি থানায় মূলতবী থাকা গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য সকল অফিসারদের নির্দেশ প্রদান করেন। এছারা চাঁদপুর শহরের চুরি,ছিনতাই প্রতিরোধে দ্রুর্ত অপরাধীদের আইনের আওতায় আনা এবং শহরে রাত ১০টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেন।
তিনি আরো বলেন,পাড়া মহল্লায় কমিউনিটি পুলিশিং এর টহল সদস্যদের টহল বৃদ্ধি এবং তাদের ডিউটি তদারকি করতে হবে। শহরের বাড়ি মালিক ও ভাড়াটিয়ারা কোথাও বেড়াতে গেলে বাড়ির নিরাপত্তার জন্য পুলিশ অথবা কমিউনিটি পুলিশিং এর সদস্যদের অবগত করতে হবে। এসময় তিনি শহরের কমিউনিটি পুলিশিং এর টহল ব্যবস্থা আরো জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন।
সভায় এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান,সহকারী পুলিশ সুপার সদর সার্কেল নজরুল ইসলাম,মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ সহ থানার সকল কর্মকর্তারা।
উল্লেখ্য বহিরাগত চোর চক্ররা চাঁদপুরে এসে দিনেদুপুরে নয়া কৌশলে ফø্যাট বাসা,দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধষ চুরি সংঘঠিত করেছে। এতে করে জানমালের নিরাপত্তার অজানা আতংকে রয়েছে শহরবাসী। গত কয়েকদিনে শহরের কয়েকটি চুরির ঘটনায় সাধারন মানুষের মাঝে চাপা আতংক বিরাজ করছে। সাধারন মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে জররী আইনশৃঙ্খলা সভায় অনুষ্ঠিত হয়েছে।
