
স্টাফ রিপোর্টার:
জেলার হাজীগঞ্জ উপজেলা মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে জাতীয় দাবী বাস্তবায়ন পরিষদ কর্মবিরতি ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে মানববন্ধনে অংশ নেয় উপজেলার শতাধিক সরকারি ও বেসরকারি টেকনোলজিস্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ওইসময় হাসপাতালগুলোতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
মানববন্ধনে অংশ নেয়া টেকনোলজিস্ট কর্মকর্তারা বলেন, ন্যায় সংগত ১০ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আগামী ২৭ মে এর মধ্যে দাবী আদায় না হলে বৃহত্তোর কর্মসূচি পালন করা হবে।
দাবীগুলো হচ্ছে বেতনস্তর ১১তম গ্রেড থেকে ১০তম গ্রেডে অবিলম্বে উন্নিত করা, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ম বর্হিভূতভাবে পরিচালিত অবৈধ মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধ করা, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, স্বতন্ত্র অধিদপ্তর স্থাপন করা, মেডিকেল এ্যাসিস্ট্যান্ড এন্ড ট্রেনিং স্কুলের শিক্ষার্থী ও বেকার, পেশাজীবী ডিপ্লোমা চিকিৎসকদের উচ্চ শিক্ষাসহ ১০টি দাবী।
এদিকে হাজীগঞ্জ বাজারের হলি কেয়ার ডায়াগণস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসা কোহিনুর বেগম বলেন, সকাল ৯ টা এসেছি। পরীক্ষা-নিরীক্ষা না করায় তিন ঘন্টা যাবত বসে আছি। তাদের দাবী আদায় করতে গিয়ে আমাদের দুভোর্গ পোহাতে হচ্ছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শেফালী বেগম তার শিশুকে ডাক্তার দেখাতে আসে। কিন্তু তাকে টেকনোলজিস্টদের কর্ম বিরতিতে ভোগান্তিতে পড়তে হয়েছে।
এছাড়া উপজেলার শাহমিরাণ হসপিটাল ও বিসমিল্লাহ ডায়াগণস্টিক সেন্টার এন্ড হাসপাতালে রোগীতে ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
মানববন্ধনে হাজীগঞ্জ উপজেলা মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খাঁন ও অর্থ সম্পাদক জহির রায়হান নেতৃত্বে শতাধিক সরকারি ও বেসকারি কর্মকর্তাবৃন্দ অংশ নেয়।
