শওকত আলী ॥
চাঁদপুর-ঢাকা নৌ পথে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঈদ উপলক্ষে বিশেষ স্পেশাল ৬টি লঞ্চ সার্ভিস এ রুটে দেওয়ার নির্দেশ থাকলেও বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতি তা দেয়নি বলে অভিযোগ উঠেছে। যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। নৗ মন্ত্রণালয় ঢাকা-চাঁদপুর নৌপথে ঈদের পূর্বে ও পরে ৬টি স্পেশাল লঞ্চ দেওয়া নির্দেশ দিলেও তা এপর্যন্ত কার্যকরি হয়নি বলে একটি নির্ভর যোগ্য সুত্রে জানা যায়। মন্ত্রণালয়ের এ আদেশের সত্যতা শিকার করে নিশ্চিত করেছেন বন্দর কর্মকর্তা, উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
চাঁদপুর নৌ টার্মিনালে গিয়ে ও নৌ মন্ত্রণালয়ের একটি সুত্র থেকে জানা গেছে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারের নৌ মন্ত্রণালয় যাত্রীদের জীবনের দিক বিবেচনা করে ও যাত্রীরা যাতে নিরাপদে তাদের গন্তব্য স্থলে পৌছার লক্ষ্যে ঢাকা-চাঁদপুর-ঢাকার মধ্যে ৬টি স্পেশাল লঞ্চ সার্ভিস দেওয়ার নির্দেশ প্রদান করেছেন নৌ মন্ত্রণালয় গত প্রায় ১২ দিন পূর্বে। চাঁদপুর ছাড়া ঢাকা থেকে ঈদের পূর্বে সকল রুটে ঈদ স্পেশাল হিসেবে লঞ্চ সার্ভিস দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে ওই সুত্রে জানায়। এছাড়া ঈদের পরে চাঁদপুরসহ সকল রুটে ঢাকা অভিমুখি অতিরিক্ত লঞ্চ সার্ভিস দেওয়ার নির্দেশ প্রদান করেন নৌ মন্ত্রণালয়। নৌ মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে চাঁদপুরসহ গুরুত্বপূর্ণ রুটে কোন স্পেশাল লঞ্চ যাতায়াত করতে দেখা যাচ্ছে না। লঞ্চ মালিক সমিতি ও বিআইডব্লিউটিসিএর কর্তৃপক্ষ একমত হতে না পারায় স্পেশাল লঞ্চ সার্ভিস দেওয়া সম্ভব হয়নি বলে বিআইডব্লিউটিসিএর একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান। স্পেশাল লঞ্চ সার্ভিস না দেওয়ার ফলে চাঁদপুর ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রীবাহি লঞ্চগুলো ধারন ক্ষমতার অধিক যাত্রী নিয়ে ঢাকা নৌ টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে। যাত্রীরা জানান, তারা অতি তারাতারি গন্তব্যে পৌছার জন্য ঝুকি নিয়ে লঞ্চগুলোতে উপছে পড়া ভিরের মধ্যেই যাত্রা করছে। যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বিরাজমান। এব্যাপারে চাঁদপুর নৌ বন্দর কর্মকর্তা ও উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করেলে তিনি বলেন, ঈদ উপলক্ষে ঢাকা চাঁদপুরের মধ্যে ঈদের পূর্বে ও ঈদের পরে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নৌ মন্ত্রণালয়ের কাছ থেকে এ রুটে ৬টি স্পেশাল লঞ্চ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি গত প্রায় ১২ দিন পূর্বে চাঁদপুর দপ্তর এসে পৌছে। এখন পর্যন্ত কোন স্পেশাল লঞ্চ এ রুটে দেওয়া হয়নি। মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ কর্তপক্ষ এক হতে পারেনি বলে স্পেশাল লঞ্চ দিতে বিলম্ব হচ্ছে। তবে আজ সোমবার ঢাকা থেকে ঈদ স্পেশাল লঞ্চ হিসেবে এমভি বোগদাদিয়া-৬ লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করতে পারে। চাঁদপুর-ঢাকার মধ্যে যেসব যাত্রীবাহির লঞ্চ যাতায়াত করছে তারা অন্য সময়ের স্বাভাবিকের চাইতে অতির্তি যাত্রী বহন করছেন বলেও তিনি জানান।
