
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে জেলা অটোরিক্সা অটোটেম্পু ও বেবী ট্যাক্সি ও ট্যাক্সিকার পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় এলাকায় এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার । সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমনের ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, পৌর শ্রমীক লীগের সভাপতি মোঃ সহিদ হোসেন, উপজেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম কালু,সিএনজি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন। মানববন্ধনে সার্বিকভাবে সহযোগিতা করেন মোঃ ফারভেজ, মোঃ হারুন, মোঃ রাজু , মোঃ জসিম, মোঃ মানিক , কালু প্রমুখ। মানববন্ধনে তারা ৭ দফা দাবি তুলে ধরেন । দাদি গুলো হল গ্যাস প্রদান বন্ধের আদেশ প্রত্যাহার করা, চাঁদপুর-ফরিদঞ্জ অবৈধ ব্রীজে টোল প্রত্যাহার করা, সিএনজি-অটোরিক্সা স্ট্যান্ড-টার্মিনাল নির্মান করা, আরটিসি আইন-শৃঙ্খলা কমিটিতে মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি অন্তভুক্ত করা, দিবা রাত্রির বেলা টহল পুলিশের হয়রানি হাত থেকে মালিক শ্রমিকদের রক্ষা করা , ষ্ট্যান্ড বিহীন অবৈধ পৌরটোল বন্ধ করতে হবে, ব্যাটারি চালিত অটোরিক্সা অবৈধ গাড়ি চলাচল বন্ধ করতে হবে।
মানববন্ধনে বক্তারা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এ ৭ দফা দাবি না মানলে অবিলম্বে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
মানববন্ধনে উপজেলার সকল মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ও সকল স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
