
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে গত ১২ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের বাংলো প্রাঙ্গণে অসহায় দু’জন প্রতিবন্ধীর মাঝে দুটি সোলার চালিত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসকের সহধমীনী চাঁদপুর লেডিস ক্লাব সভাপতি সহকারী অধ্যাপক আখতারী জামান । এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেন , চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী,এনডিসি কাজী মো: মোহসীন উজ্জ¦ল,নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম ,সোলার চালিত হুইল চেয়ার নির্মানকারী ইউসুফ হোসেন হৃদয় প্রমুখ । এ সময় প্রধান অতিথি সহকারী অধ্যাপক আখতারী জামান সাংবাদিকদের জানান, অসহায় প্রতিবন্ধীর পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে । জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই । আমি আশা করছি সমাজের বিত্তবানরাও এসব অসহায় মানুষের সাহার্য্যে এগিয়ে আসবে ।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
