
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরে রাতের বেলায় ব্যবসায়ীর গলায় ছুরি ধরে নগদ ১৪ হাজার টাকা ছিনতাইয়ের মামলায় শহরের মুন্সিপাড়ার যুবককে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
আটক যুবক চাঁদপুর শহরের মুসলিম পাড়ার আমিন পাটোয়ারীর ছেলে সুমন পাটোয়ারী (৩৮)। তার বিরুদ্ধে বুধবার ব্যবসায়ী নিতাই বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা করে। মামলা নং-১২। ১২-১০-২০১৬।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ব্যবসায়ী নিতাই বাড়ি যাওয়ার সময় সুমন পাটোয়ারী, মানিক ও অহিদ তার গলায় ছুরি ধরে নগদ ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তিনি থানায় এসে অভিযোগ দায়ের করে।
সুমন কে আটকককারী চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মন্ডল জানান, ‘অভিযোগের ভিত্তিতে সমুনকে রাতে আটক করা হয়। তার সাথে আরো দু’সহযোগীকে আটকের চেষ্টা চলছে।’স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আটককৃত সুমন ওই এলাকার দুধর্ষ ছিনতাইকারী, তাদের একটি চক্র শহরের একাধিক পাড়া-মহল্লায় ছিনতাইয়ের সাথে জড়িত।
