
স্টাফ রিপোর্টার:
: চাঁদপুর শহরের মিশন রোড এলাকা থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ মো. সাগর হোসেন (২২) নামের যুবককে আটক করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দিনগত রাতে মিশন রোড সুন্দরমন এন্টারপ্রাইজের সামনে ফেন্ডিসিডিল বিক্রয় অবস্থায় হাতে নাতে আটক করেন চাঁদপুরের গোয়েন্দ পুলিশ ডিবি।
সাগর হোসেন সদর উপজেলার বালিয়া ইউয়িননের উত্তর ইচলী গ্রামের মৃত হাকিম বেপারীর ছেলে। চাঁদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান লাবু বলেন, রবিবার (১৩ নভেম্বর) দুপুরে রহিমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তার সাথে ফেন্সিডিল বিক্রির একটি চক্র রয়েছে, তাদেরকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
