শিক্ষক ও অভিবাবকদের দায়িত্বহীনতায় ২ মাসে ৫ ছাত্রীর পলায়ন
চাঁদপুরে ষোলঘর আদর্শ্য উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর সাথে প্রেম নিবেদনের সময় যুবককে গনধোলাই
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে ষোলঘর আদর্শ্য উচ্চ বিদ্যালয়ের সামনে অষ্টম শ্রেনীর ছাত্রীর সাথে প্রেম নিবেদন করার সময় আলআমিন(২৫) নামে এক যুবককে এলাকাবাসি হাতেনাতে আটক করে গনধোলাই দেওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ের গেইটে এই ঘটনা ঘটে। শিক্ষকদের উদাসিনতা ও দায়িত্বহীনতার কারনে ক্লাস ফাঁকি দিয়ে অষ্টম শ্রেনীর ছাত্রী জান্নাত(১৪) তার প্রেমিকের সাথে প্রেম নিবেদন করার সময় তাদেরকে আটক করে। পরে এলাকাবাসি স্কুল ছাত্রী জান্নাতকে ষোলঘর আদর্শ্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নঈম উদ্দিনের কাছে হস্থান্তর করেন। শিক্ষক ও অভিবাবকদের দায়িত্বহীনতায় কারনেই মাত্র ২ মাসে ষোলঘর আদর্শ্য উচ্চ বিদ্যালয়ের ৫ ছাত্রীর তাদের প্রেমিকদের নিয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ষোলঘর আদর্শ্য উচ্চ বিদ্যালয়ের সামনের গেইটে স্কুল চলাকালীন সময় ও স্কুল ছুটির সময় বহিরাগত ছেলেরা এসে ছাত্রীদের সাথে ইফটিজিং ও প্রেম নিবেদনে ব্যাস্থ থাকে। এলাকাবাসি বেশ কয়েকবার স্কুলের প্রধান শিক্ষক নঈম উদ্দিনকে ও স্কুলের ম্যানেজিং কমিটিকে বলেও কোন ফল হয়নি। ছাত্রীরা বেপরোয়া হয়ে স্কুল চলাকালীন সময় ক্লাশ ফাঁকি দিয়ে বাহিরে অবস্থান করে প্রেম নিবেদনে ব্যাস্থ থাকে। স্কুলের শিক্ষকরা ছাত্রীদের কোন খেয়াল না রাখায় এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। মাত্র ২ মাষে ষোলঘর আদর্শ্য উচ্চ বিদ্যালয়ের ৫ ছাত্রীর তাদের প্রেমিকদের নিয়ে পালিয়ে যাওয়ার এলাকাবাসি ও অভিবাবকদের মাঝে মৃ¯্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন দোকানদার ও বেশ কয়েকজন এলাকাবাসি জানায়, ষোলঘর আদর্শ্য উচ্চ বিদ্যালয় শূরু ও ছুটির সময় বহিরাগত বখাটে যুবকরা এসে ছাত্রীদের সাথে ইফটিজিং করে। এক প্রর্য়ায় তাদের প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে তাদের জীবনে কলঙ্কের দাগ লাগিয়ে দেয়। তেমনি গতকাল স্কুল চলাকালিন সময়ে মৈশাদি পালকান্দির সিরাজের ছেলে আলআমিন অষ্টম শ্রেনীর ছাত্রী জান্নাতকে তার সাইকেলের সামনে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় এলাকার যুবকরা হাতেনাতে আটক করে। পরে স্কুল ছাত্রীকে প্রধান শিক্ষকের কাছে তুলে দেওয়া হয়েছে। ঐ যুবককে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই স্কুলের ম্যানেজিং কমিটিতে এলাকার কোন লোককে স্থান না দেওয়ায় স্কুলের প্রতি কেউ কোন নজর দেয় না। তাতে করে শিক্ষকদের দায়িত্ব অবহেলার কারনে স্কুলের ছাত্ররা একের পর এক ঘটনা ঘটাচ্ছে।
১৩ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মালেক বেপারি জানায়, ষোলঘর আদর্শ্য উচ্চ বিদ্যালয় ছাত্রীদের সাথে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই স্কুলের ৫ ছাত্রী গত দুই মাষে পালিয়ে গেছে। এই ঘটনায় এলাকায় অনেক দরবার ও শালীসি হয়েছে। ছাত্রীদের প্রতি অভিবাবক ও শিক্ষকরা নজর রাখলে এই ধরনের ঘটনা ঘটতো না।
এই ব্যাপারে প্রধান শিক্ষক নঈম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের ছাত্রীরা পালিয়ে গেলে আমাদের কি করার আছে। আমরা কি তাদের পিছনে পিছনে থাকবো নাকি। আওয়ামীলীগ নেতার বাসা থেকে আমার স্কুলের ছাত্রী অন্য ছেলের সাথে পালিয়েছে তখন তিনি কি করেছে। স্কুলের সামনে যে ঘটনাটি ঘটেছে তার পার পরেই সেই ছাত্রী জান্নাতের অভিবাবককে খবর দিয়ে স্কুলে এনে তাদের জানানো হয়েছে।
এদিকে এই স্কুলের এই করুন দশা হবার কারনে দিন দিন অনেক ছাত্রী কমে যাচ্ছে। শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা ছাত্রীদের প্রতি নজর না রাখার কারনে স্কুলের মান খুন্ন হচ্ছে বলে এলাকাবাসি মনে করছেন।
