ষোলঘর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে ছারছীনা ছিলছিলার ২ দিনব্যাপী মাহফিল আজ থেকে শুরু
মুফতি কাফিল উদ্দিন সরকার ও মুফতি শাহ্ আলম আসছেন
মাহফিলে প্রথমদিন প্রধান অতিথির বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা মোঃ শাহ্ আলম (ঢাকা)। শেষদিনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করবেন বিশ্ব বরেণ্য আলেম ও ইসলামী চিন্তাবিদ ড. মাওঃ মুফতি কাফিল উদ্দিন সরকার ছালেহী, অধ্যক্ষ ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা। এছাড়া মাহফিলে আরো বিশিষ্ট ওলামায়ে কেরাম ওয়াজ করবেন।
মাহফিলে সকল দ্বীনদার মুসলমান ভাই এবং ছারছীনা ছিলছিলার পীর ভাই মোহেব্বীনদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর দীনিয়া ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।
