স্টাফ রিপোটার ঃ সন্ত্রাস ,জঙ্গীবাদ ,উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আগামী শনিবার সকাল ১১টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সি এর মাধ্যমে তৃনমূল পর্যায়ে জনগণের মতামত শুনবেন । এ নিয়ে চাঁদপুর জেলা প্রশাসন থেকে ইতমধ্যে ব্যাপক প্রস্তুৃতি গ্রহন করা হয়েছে । চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল অনুষ্ঠানটি সফল করতে একাধিক প্রস্তুতিমূলক সভা করেছেন । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণী ও পেশার লোকজনসহ ব্যাপক জনসাধারনের উপস্থিতি নিশ্চিত করতে এরই মধ্যে তিনি অনুরোধ জানিয়েছেন । এ ছাড়াও জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কমকর্তাদের বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিতের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন । এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার রাতে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই জানান, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সি অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপুর্ন । চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল স্যারের নেতৃত্বে অনুষ্ঠানকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছি । প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে । ওইদিন চাঁদপুর জেলা শহরসহ ৮ উপজেলায় একযোগে ১৩৯৮টি স্থানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সি এর মাধ্যমে সাধারণ জনগনের সাথে কথা বলবেন । মোট ২লাখ ৯২হাজার ৮শ ২০জন লোকের উপস্থিতির টার্গেট করা হয়েছে । তবে তার চেয়ে বেশীও হতে পারে । কারন এ নিয়ে জেলায় জনসাধারনের মধ্যে ব্যাপক সারা পড়েছে । এ ব্যাপারে চাঁদপুরের সাংবাদিক,সুধীমহল ও সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করছি ।
শিরোনাম:
সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
